নাটোরে সড়ক দুর্ঘটনায় জমজ দুই ভাইয়ের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও হাইয়েস গাড়ির সংঘর্ষে ৪ বছর বয়সী জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ওই দুই শিশুর নাম ইজাজ ও ইহান। আজ বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার  বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৭:০৮ পিএম

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও হাইয়েস গাড়ির সংঘর্ষে ৪ বছর বয়সী জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ওই দুই শিশুর নাম ইজাজ ও ইহান। আজ বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার  বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের বাড়ি রাজশাহীতে। 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি হাইয়েস গাড়ি ঢাকার দিকে যাচ্ছিল। পথে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। আর আহত হয় হাইয়েস গাড়িতে থাকা ৪ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহটি উদ্ধার এবং আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে আরও এক শিশুর মৃত্যু হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলাতেই মারা গেছেন ৩ জন। আজ বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে মৃত্যু হয় তাদের।
পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। 
কক্সবাজারের দরিয়ানগর এলাকায় কালভার্ট নির্মাণের কাজ করার সময় পাহাড়ের মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।
ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় স্কুটি চালক এক চীনা নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লি চং ইয়াং (৪৮) নামের ওই ব্যক্তি নরসিংদীর মাধবদী...
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেও মন্ত্রণালয়ের দায়িত্ব থাকার অভিপ্রায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, দুই পদেই পূর্ণকালীন দায়িত্ব পালনের নজির রয়েছে। প্রযুক্তি নির্ভর এ...
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণে অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। বুধবার (৩ জুন) অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ...
৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না, তা জানতে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কারণ দর্শানোর এই নোটিশ হাসপাতালের সামনে নোটিশ বোর্ডে...
আবাসিক গ্রাকদের ক্ষেত্রে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অর্থাৎ, আবাসিক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত পূর্বের দামই বহাল রাখার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর