জুয়ার টাকা জোগাড়ে ছিনতাইয়ের নাটক, বিকাশ কর্মী আটক

নাটোরে জুয়ায় টাকা হারিয়ে আত্মসাৎ ঢাকতে ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলেন বিকাশের এক সেলস অফিসার। পুলিশের তদন্তে সত্য উদ্ঘাটনের পর তাকে আটক করা হয়েছে। আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারে অভিযান চলছে।

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

নাটোরে জুয়া খেলার টাকা জোগাড় করতে ছিনতাইয়ের নাটক সাজিয়ে আটক হলেন মোবাইল ব্যাংকিং বিকাশের এক কর্মী। শুক্রবার দুপুরে নাটোর সদর থানা চত্বরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১ জুলাই বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য বিকাশের সেলস অফিসার স্বাধীন হোসেনকে নগদ সাড়ে ৩ লাখ টাকার ব্যালেন্স দেওয়া হয়। সেই টাকা নিয়ে স্বাধীন দাবি করেন, নারায়ণপাড়া এলাকায় তিনি ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন। 

এ ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজার মামলা করলে তদন্তে নামে পুলিশ। তথ্য-প্রমাণ সংগ্রহের পর পুলিশ নিশ্চিত হয়, সেখানে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বাধীন স্বীকার করেন, জুয়া খেলায় টাকা হারিয়ে ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন তিনি। 

পুলিশ জানায়, আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

রাজধানীর কালাচাঁদপুর ও ভাটারা এলাকায় অভিযানে ৬৬ কেজি সিসা, ৪১টি হুক্কা ও বিপুল সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইরানে প্রশিক্ষণ নেওয়া দুই জমজ ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধারের আট দিন পর হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত ক্ষোভের জেরে নিজের মাকে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
কে বা কারা বাড়ির গেটের দরজার সামনে একটি কাফনের কাপড় এবং সঙ্গে একটি চিরকুট রেখে যায়। চিরকুটে লেখা রয়েছে, 'সময় থাকতে ভালো হয়ে যা। পরে আর নাও সময় পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই। অবস্থা...
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’-এর প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) টুর্নামেন্টটির আয়োজন করেছে। এর টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই...
মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে। তারা সাময়িক প্রভাবশালী। মাদক ব্যবসা ছেড়ে দেন। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে...
খাগড়াছড়িতে এবার মৌসুমি ফলের বাম্পার ফলন হলেও, ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা। সড়কে অহেতুক টোল আর চাঁদাবাজির কারণে, পাইকাররা পাহাড়ে যাচ্ছেন কম। এতে স্থানীয় বাজারে চাহিদার অতিরিক্ত ফল চলে আসায়, দাম...
চার মাস ধরে চলা ইরান যুদ্ধের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারের হিসাবও বদলে দিয়েছে। হরমুজ প্রণালির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর