ইরান যুদ্ধের প্রভাব, বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

চার মাস ধরে চলা ইরান যুদ্ধের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারের হিসাবও বদলে দিয়েছে। হরমুজ প্রণালির অনিশ্চয়তা, তেল সরবরাহের ঝুঁকি এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝোঁক—সব মিলিয়ে বিশ্বের জ্বালানি খাত আর আগের অবস্থায় ফিরছে না। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দীর্ঘদিন ধরেই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে এশিয়া, ইউরোপ ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এই প্রণালিই হয়ে ওঠে অনিশ্চয়তার কেন্দ্রবিন্দু।

যুদ্ধ শুরুর চার মাস পরও হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কূটনৈতিক আলোচনা চললেও জাহাজ চলাচলের ঝুঁকি, বাড়তি বীমা ব্যয় এবং সরবরাহ সংকটের আশঙ্কা এখনো রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, জ্বালানিকে এখন শুধু অর্থনৈতিক পণ্য হিসেবে নয়, বরং একটি কৌশলগত অস্ত্র হিসেবেও দেখা হচ্ছে।

তেলক্ষেত্র, গ্যাস টার্মিনাল ও রপ্তানি বন্দরগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে ওঠায় নতুন করে ঝুঁকির হিসাব কষছেন বিনিয়োগকারীরা। ভবিষ্যতে যেকোনো সময় উত্তেজনা বাড়তে পারে—এমন আশঙ্কায় বিভিন্ন দেশ এখন থেকেই নতুন পাইপলাইন নির্মাণ, বিকল্প রুট এবং কৌশলগত তেল মজুদে গুরুত্ব দিচ্ছে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে নিজস্ব জ্বালানি উৎপাদন বাড়ানোর ওপর জোর দিচ্ছে। ইউরোপ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য নতুন উৎস খুঁজছে। এদিকে এশিয়ার দেশগুলোও দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ চুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

অনেক অর্থনীতিবিদের মতে, বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে জ্বালানি ও জাতীয় নিরাপত্তা একই আলোচনার অংশ হয়ে উঠেছে। কোন দেশ কোথা থেকে তেল ও গ্যাস আমদানি করবে, কোন পথে তা আনবে এবং সেই পথ কতটা নিরাপদ, এসব প্রশ্ন এখন কূটনীতি ও প্রতিরক্ষা নীতির সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেছে।

বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধ শেষ হলেও এর প্রভাবে এমন একটি পরিবর্তন শুরু হয়েছে, যা আগামী কয়েক দশক বৈশ্বিক জ্বালানি বাজারকে আরও বেশি নিরাপত্তাকেন্দ্রিক ও ভূরাজনীতিনির্ভর করে তুলবে। 

ইরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আল-জাজিরা বলছে, শনিবার থেকে শুরু হওয়া ৬ দিনব্যাপী খামেনির জানাজা ও স্মরণসভা অনুষ্ঠিত হবে প্রতিবেশী...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে শুরু হওয়া কূটনৈতিক প্রচেষ্টায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের একটি ধারা। সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, চুক্তির...
ইরানে ফের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনই এগিয়ে যাওয়ার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক...
মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরও আজ মঙ্গলবার কাতারে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।...
এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) টুর্নামেন্টটির আয়োজন করেছে। এর টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই...
মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে। তারা সাময়িক প্রভাবশালী। মাদক ব্যবসা ছেড়ে দেন। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে...
খাগড়াছড়িতে এবার মৌসুমি ফলের বাম্পার ফলন হলেও, ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা। সড়কে অহেতুক টোল আর চাঁদাবাজির কারণে, পাইকাররা পাহাড়ে যাচ্ছেন কম। এতে স্থানীয় বাজারে চাহিদার অতিরিক্ত ফল চলে আসায়, দাম...
চলতি মাস থেকে দেশের ৩০০ নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা-শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। সুবিধাবঞ্চিত পরিবারকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর