খাগড়াছড়িতে মৌসুমি ফলের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম

খাগড়াছড়িতে এবার মৌসুমি ফলের বাম্পার ফলন হলেও, ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা। সড়কে অহেতুক টোল আর চাঁদাবাজির কারণে, পাইকাররা পাহাড়ে যাচ্ছেন কম। এতে স্থানীয় বাজারে চাহিদার অতিরিক্ত ফল চলে আসায়, দাম কমে গেছে। তবে কৃষি বিভাগ বলছে, একই সময়ে নানা জাতের ফল বাজারে আসার কারণে দামের এ অবস্থা। চাষি হয়রানির শিকার হলে ব্যবস্থার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

পাহাড়ের উর্বর মাটি আর অনুকূল আবহাওয়া ফল চাষের উপযোগী হওয়ায়, চলতি মৌসুমে খাগড়াছড়িতে আম, কাঁঠাল, আনারস, লটকন,  ড্রাগন ও কলাসহ বিভিন্ন মৌসুমি ফলের বাম্পার ফলন হয়েছে। পাহাড়ি জনপদের চারদিকে এখন শুধু নানা রঙের ফলের সমাহার। তবে ফলন ভালো হলেও মুখে হাসি নেই বাগান মালিকদের। বিপণন প্রক্রিয়ায় জটিলতা আর টোলের কারণে ন্যায্য দাম পাচ্ছেন না তারা।

চাষিদের অভিযোগ, খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় ফল পাঠানোর ক্ষেত্রে পথে পথে চাঁদাবাজির শিকার হতে হয়। এছাড়া জেলা পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন সংস্থার নামে টোল আদায়ের কারণে লোকসানের মুখে পড়েছেন তারা। 

ফলদ বাগান মালিক সমবায় সমিতি লিমিটেডের আহ্বায়ক কালোবরণ চাকমা বলেন, ‘অতিরিক্ত টোলের ভয়ে এবার জেলার বাইরে থেকে পাইকারি ক্রেতারা কম আসছেন। ফলে স্থানীয় বাজারে ফলের চাহিদা ও দাম দুই-ই কমে গেছে।’ 

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘চলতি মৌসুমে জেলায় ২০ হাজার ২১২ হেক্টর জমিতে মৌসুমি ফলের আবাদ হয়েছে। একই সময়ে বাজারে প্রচুর ফল আসায় দাম কিছুটা কম।’

এদিকে ফলের বিপণন সহজ করতে উদ্যোগের পাশাপাশি হয়রানি বন্ধের আশ্বাস জেলা প্রশাসনের।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, ‘কৃষক যদি কোনো ধরনের হয়রানির শিকার হয়। আমাদের কাছে অভিযোগ আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিব।’

ফলের বাজার ও পরিবহন নির্বিঘ্ন করা গেলে, পাহাড়ের প্রান্তিক চাষিরা বড় লাভের মুখ দেখতে পারেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বন্ধ হয়ে গেছে শেরপুরের চার শতাধিক চাতাল ও রাইসমিল। উৎপাদন খরচ বেশি হওয়া এবং লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে মিলগুলো। এতে কর্মহীন হয়ে পড়েছেন অন্তত ২০ হাজার শ্রমিক। এদিকে ব্যাংক ঋণ পরিশোধ করতে না পাড়ায়...
ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় ইব্রাহিম খলিল নয়ন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর হামলার নেতৃত্ব দেওয়া অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক থানায় আত্মসমর্পণ...
আজীবন বিএনপি করে মরতে চান বলে ঘোষণা দিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক ও রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু।...
দেশের প্রথম খুলনার সোনাডাঙ্গা সৌরবিদ্যুৎ কেন্দ্রটি প্রায় ১৪ বছর ধরে বন্ধ। নেই উৎপাদন, টিকে আছে শুধু অবকাঠামো। অযত্ন-অবহেলায় তাও ক্ষতিগ্রস্ত। এটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। 
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ...
এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) টুর্নামেন্টটির আয়োজন করেছে। এর টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই...
মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে। তারা সাময়িক প্রভাবশালী। মাদক ব্যবসা ছেড়ে দেন। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে...
চার মাস ধরে চলা ইরান যুদ্ধের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারের হিসাবও বদলে দিয়েছে। হরমুজ প্রণালির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর