চিলমারীতে উন্নয়ন কাজের নামে অর্থ লোপাটের অভিযোগ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজের নামে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ প্রকল্পে নামমাত্র মাটি ফেলে বা কাজ না করেই বিপুল পরিমাণ টাকা তুলে নিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা প্রামানিক পাড়ায় রাস্তা সংস্কার ও গাইডওয়াল নির্মাণের ৩ লাখ ৬৭ হাজার টাকার প্রকল্পে হয়েছে হরিলুট। কয়েক ট্রলি মাটি ফেললেও পুকুরের গাইডওয়াল হয়নি। একই এলাকার অন্যান্য রাস্তা সংস্কার না করেই, নদী থেকে তোলা বালু-মাটি ফেলে তুলে নেওয়া হয়েছে বরাদ্দকৃত টাকা।

অনিয়মের একই চিত্র সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা সংস্কার প্রকল্পেও। কোনো কাজ না করেই তুলে নেয়া হয় ২ লাখ টাকা। আবার নামমাত্র মাটি কেটে বজরা তবকপুর জামে মসজিদ কবরস্থান ভরাট প্রকল্পে  তোলা হয়েছে পৌনে ৬ লাখ টাকা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য।

চিলমারী থানাহাট ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জসিম উদ্দিন বলেন, ‘নিয়ম মেনে প্রকল্পের কাজ পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণ করেছি।’

প্রকল্প তালিকা পর্যালোচনায় দেখা যায়, সবুজপাড়া, সাহাপাড়া ও নামাচর এলাকায় গাইডওয়াল নির্মাণ ও সিসি রাস্তার নামে কাগুজে প্রকল্প দেখিয়ে লাখ লাখ টাকা পকেটে পুরেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি, ধরেননি ফোনও।  

কুড়িগ্রামের চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘অনিয়মের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি অর্থ আত্মসাতে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে চিলমারীতে উন্নয়ন প্রকল্পের সুফল নিশ্চিতের দাবি স্থানীয়দের।

মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে হামলার অভিযোগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সকাল থেকে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। 
সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন আজ সার বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ...
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু...
দুদকের তরফ থেকে দুর্নীতির অভিযোগ উঠার পর প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টে তিনি দুদকের প্রতি দুর্নীতির প্রমাণ উন্মুক্ত করার...
ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং ভিএফএস...
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পেরিয়ে গেছে পাঁচ বছর। তবে জানুয়ারির নির্বাচনের পর এই দীর্ঘ পথপরিক্রমায় বড় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আন্তর্জাতিক চাপ ও বিদ্রোহী জোটের দাপট কাটিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর