পাবনায় কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর, আহত ৬

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পিএম

পাবনার আটঘরিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে এক কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

শুক্রবার সন্ধ্যায় আটঘরিয়া পৌর এলাকার উত্তরচক জালালের ঢালু গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে হাসনা খাতুন, রাহেলা খাতুন, হাশেম আলী ও আরিফ আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই গ্রামের মজনু ও সিরাজুলের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সন্ধ্যায় সিরাজুলের ছেলে তুহিন বরুলিয়া মহল্লার কিশোর গ্যাংয়ের কথিত নেতা আকাশ খানসহ ১২ থেকে ১৫ জনকে ভাড়া করে নিয়ে আসেন।

অভিযোগ অনুযায়ী, দেশীয় অস্ত্র নিয়ে তারা মজনু ও হাশেম আলীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া করে। একপর্যায়ে গণপিটুনিতে কিশোর গ্যাংয়ের কথিত নেতা আকাশ খান ও সজিব আহত হয়। পরে ঘটনাস্থল থেকে সজিবকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

এ বিষয়ে উত্তরচক জালালের ঢালু এলাকার বাসিন্দা হাশেম আলী ও মজনু জানান, শুক্রবার দুই দফায় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা চালায়। এতে তাদের পরিবারের নারী সদস্যসহ চারজন আহত হন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, আটক ব্যক্তিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুরের পাঁচটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ জনের সবাই অকৃতকার্য হয়েছে।
একটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী মাত্র একজন, কিন্তু সেই পরীক্ষার্থীও পাস করতে পারেনি। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এমন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো...
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল মালেক (৫০) নামের স্থানীয় এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী...
‘কাঁটে’, ‘কাবিল’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ কিংবা ‘মুম্বাই সাগা’—অ্যাকশন আর থ্রিলারের মিশেলে বলিউড দর্শকদের একের পর এক আলোচিত সিনেমা উপহার দিয়েছেন...
উচ্চকক্ষসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার করতে চাইলে বিরোধী দলকে লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশগ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই দেশে যাতে...
মাগুরায় এইচএসসি পরীক্ষায় পাস না করায় আত্মহত্যা করেছে দুই শিক্ষার্থী। হতাশা থেকে তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ ও স্বজনেরা।
আজ বিশ্ব শহর দিবস। পৃথিবীর বাসযোগ্য ১৭৩টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১৭১তম। গবেষকরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক নিরাপত্তার অভাব, পরিবেশ দূষণ ও অপরিকল্পিত নগরায়নে বসবাসের অনুপযোগী...
লোডিং...

এলাকার খবর