পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত এলাকায় হাবিবুর রহমান ওরফে ছুটু (৩২) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার ভোরে বাংলাদেশের অভ্যন্তরে পরিবারের সদস্যরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেন।

এরপর প্রথমে ছুটুকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাবিবুর রহমান বড়শশী ইউনিয়নের নুরপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। তিনি গরু ব্যবসা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় চন্দ্র রায় এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি বিজিবি।

বড়শশী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, ‘উরুতে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের পর হাবিবুরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জেনেছি। এর বেশি কিছু জানি না।’

এদিকে গতকাল শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রজিম আলী নামে এক বাংলাদেশির নিহতের অভিযোগ পাওয়া গেছে।

রজিম আলী গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরের আবুল কালামের ছেলে। বিয়ের পর তিনি সীমান্তবর্তী রোকনপুরের শ্বশুরবাড়িতে থাকতেন।

বিজিবি ও স্থানীয়রা জানায়, রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন রজিম। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা।

এ ব্যাপারে বিজিবি–১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান ফারুক বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের খবর শুনেছি। তবে তাঁর পরিবার ও অন্য কেউ অভিযোগ করেনি।

মেজর নোমান ফারুক বলেন, স্থানীয়ভাবে নিহতের খবর শুনে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠক শেষেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের মারধর করে। এসময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে...
একই সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, যেদিন আলাদা মত থাকবে না, কিংবা আলাদা মতকে কণ্ঠরোধ করা হবে, ওইদিন ক্ষমতাসীন যে কোন দল বলি, সরকার বলি, আর লাইলে...
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয়...
পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোতে স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর