চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রজিম আলী নামে এক বাংলাদেশির নিহতের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে।

রজিম আলী গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরের আবুল কালামের ছেলে। বিয়ের পর তিনি সীমান্তবর্তী রোকনপুরের শ্বশুরবাড়িতে থাকতেন। 

বিজিবি ও স্থানীয়রা জানান, রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন রজিম। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা।

এ ব্যাপারে বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান ফারুক জানান, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের খবর শুনেছেন। তবে তার পরিবার ও অন্য কেউ অভিযোগ করেনি।

 

মেজর নোমান ফারুক আরও জানান, স্থানীয়ভাবে নিহতের খবর শুনে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠক শেষেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর