বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় ছেলে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৮ পিএম

দিনাজপুরের বীরগঞ্জের মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. সৈকত এবারের এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষার আগের দিন সৈকতের জীবনে নেমে আসে এক ঝড়। হঠাৎ করেই গতকাল বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে সৈকতের বাবা মো. শফিউল আলম সুরুজ মারা যান।

বাবার দাফন এখনও শেষ হয়নি। বাড়িতে বাবার মরদেহ রেখে সৈকত আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা জানান, শফিউল আলম সুরুজ মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাস মারা যান তিনি। তাঁর নামাজের জানাজা আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গোপাল দেব বলেন, ‘মৃত বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে সৈকতকে।’

বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবা মারা গেলেও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিচ্ছে সে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস বলেন, ‘আমরা পরীক্ষার হলে খোঁজ-খবর নিয়েছি। ইউপি সদস্য শফিউল আলম সুরুজের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি।’

দেশে কোনো সারের সংকট নেই, ষড়যন্ত্রকারীরা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বিশৃঙ্খল কাজে নামানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। বুধবার দুপুরে দিনাজপুরের হিলির...
মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিফা মনি (১০) নামের শিশু নিহত হয়েছে। শিফা মনি দিনাজপুর ফুলবাড়ীর পৌর শহরের উত্তর সুজাপুর মহল্লার ইস্তামুল হকের মেয়ে।
দিনাজপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের জালিয়াপাড়ায় এ দুঘর্টনা হয়। 
মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে নেজলা পুইস্তা (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা হয়। নেজলা রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম পূর্বপাড়ার...
যুক্তরাষ্ট্রে কোনো শিশুর জন্য পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে...
চলতি অর্থবছরের শুরুতেই দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি মিলেছে। অর্থ পাচার নিয়ন্ত্রণ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর উদ্যোগে রপ্তানি ও রেমিট্যান্স- দুই খাতেই এসেছে ইতিবাচক প্রবৃদ্ধি। জুলাই-আগস্টে...
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন একলাফে বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। কিন্তু মুদ্রার অপর পিঠটা দেখেছেন? দেশে সরকারি...
সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর