চিকিৎসা শেষে আকাশে ডানা মেলল ৮ শকুন

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৩:৪৪ পিএম

চার মাসের চিকিৎসা ও পরিচর্যা শেষে প্রকৃতির মাঝে অবমুক্ত করা হলো আটটি শকুন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে দেশের একমাত্র শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র থেকে এসব শকুনদের একে একে ছেড়ে দেওয়া হয়। এ সময় সেই দৃশ্য দেখতে ভিড় করেন দর্শনার্থী ও আশেপাশের এলাকার মানুষ। 

বৃহস্পতিবার বেলা ১১ টায় দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল  আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শকুন অবমুক্ত করেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন আইইউসিএন দুজন প্রতিনিধি। 

চার মাস আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে অসুস্থ ও মৃতপ্রায় শকুনগুলোকে   নিয়ে আসা হয় বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে। 
মহাবিপন্ন শকুন রক্ষায় দিনাজপুরের বীরগঞ্জে গড়ে তোলা হয়েছে দেশের একমাত্র এই শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র। 

দেশের বিভিন্ন প্রান্তে উদ্ধার হওয়া শকুনকে নিয়ে আসা হয় এখানে। নিবিড় পরিচর্যা ও চিকিৎসার পর শুকুনগুলো সুস্থ্য ও সবল হলে অবমুক্ত করা হয় প্রকৃতিতে। শকুনের পাশাপাশি অন্যান্য বন্য প্রাণী রক্ষায় কেন্দ্রটির পরিসরে বৃদ্ধির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। 

মহাবিপন্ন বন্যপ্রাণী শকুন রক্ষায় ২০১৪ সালে আইইউসিএন এর যৌথ উদ্যোগে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে গড়ে তোলা হয় এ পরিচর্যা কেন্দ্র। দেশের বিভিন্ন অঞ্চলে শকুন আটক বা উদ্ধারের খবর পেলেই সেখানে ছুটে যান কেন্দ্রের কর্মকর্তারা। এরপর সেই শকুনকে পরিচর্যা কেন্দ্রে নিয়ে এসে চলে সেবা ও চিকিৎসা। সাধারনত চার থেকে পাঁচ মাস চিকিৎসা শেষে প্রকৃতিতে অবমুক্ত করা হয় শকুনগুলো।

শকুন অবমুক্ত করার সেই দৃশ্য দেখতে ভিড় করেন দর্শনার্থী ও আশেপাশের এলাকার মানুষ।  

কেন্দ্রটির কেয়ারটেকার মো. বেলাল হোসেন বলেন, ‘কেন্দ্রটি চালু হবার পর থেকেই শকুনের পরিচর্যা করছি। একদিন পর পর খাবার দেওয়া হয়। শকুনগুলো ছাড়ার সময় অনেক মায়া লাগে।’ 

সিঙড়া জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে আটক হওয়া শকুনগুলো উদ্ধার করি। এরপর পরিচর্যা কেন্দ্রে নিয়ে আসি। এরপর সেবা করে সুস্থ্য করে তুলি।’

সংশ্লিষ্টদের আশা, কেন্দ্রটির অবকাঠামো বৃদ্ধি করা হলে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে কেন্দ্রটি। 

দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা বশির আল মামুন বলেন, ‘দেশের একমাত্র এই শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে এ বছর ১০টি হিমালিয়ান জাতের শকুন উদ্ধার করে সুস্থ্য করে তোলা হয়েছে। এগুলোকে আগামী এপ্রিল মাসের শুরুতে অবমুক্ত করা হবে। এ কেন্দ্রটি শকুন রক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখছে। এবছর এখানে বন্যপ্রাণী রক্ষা কেন্দ্র নির্মাণ করা হবে। এর ফলে শকুনসহ বন্যপ্রাণী পরিচর্যার দুয়ার খুলে যাবে।’ 

কেন্দ্রটির পরিধি আরো বৃদ্ধির আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্যও। দিনাজপুর–১ আসনের সংসদ সদস্য মো. জাকারিয়া বলেন, ‘এ পরিচর্যা কেন্দ্রটি আরো বড় করা হবে। বিলুপ্তপ্রায় শকুনকে আবারো প্রকৃতির মাঝে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।’ 

কেন্দ্রটি যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৫৬ টি শকুন উদ্ধার ও পরিচর্যা করে অবমুক্ত করা হয়েছে।

কুড়িগ্রামের চিলমারীতে টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজের নামে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ প্রকল্পে নামমাত্র মাটি ফেলে বা কাজ না করেই বিপুল পরিমাণ...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে হামলার অভিযোগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সকাল থেকে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। 
যুক্তরাষ্ট্রে কোনো শিশুর জন্য পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে...
চলতি অর্থবছরের শুরুতেই দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি মিলেছে। অর্থ পাচার নিয়ন্ত্রণ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর উদ্যোগে রপ্তানি ও রেমিট্যান্স- দুই খাতেই এসেছে ইতিবাচক প্রবৃদ্ধি। জুলাই-আগস্টে...
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন একলাফে বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। কিন্তু মুদ্রার অপর পিঠটা দেখেছেন? দেশে সরকারি...
সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর