নদী পার হতে গিয়ে জালে পেঁচিয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৯:৩৬ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে নদী পার হওয়ার সময় সঙ্গে থাকা জালে পেঁচিয়ে ডুবে মৃত্যু হয়েছে বিকাশ চন্দ্র দেব সিংহ (৩৫) নামে এক কৃষি শ্রমিকের। শনিবার দুপুরের দিকে দেবীগঞ্জ উপজেলার সুলতানপুর এলাকায় ছাতনাই নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে বিকাশ চন্দ্র কাজ শেষে ছাতনাই নদী সাতঁরে বাড়িতে ফিরছিলেন। এসময় তাঁর কোমরে একটি জাল ও ঘাড়ে কোদাল ছিল। নদী পার হওয়ার এক পর্যায়ে মাঝ নদীতে ডুবে নিখোঁজ হন তিনি। আশেপাশে কাজ করা অন্য কৃষকরা তাঁকে নদীতে ডুবতে দেখে স্থানীয়দের ডাকাডাকি শুরু করে। তখন স্থানীয়রা নদীতে নেমে বিকাশকে খুঁজতে থাকে। না পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বিকেল স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে বিকাশের মরদেহ উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইখতেখারুল মোকাদ্দেম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর