দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ২০

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের যদুরমোড় নামক স্থানে আজ শুক্রবার বেলা সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাসের চালকের নামে আব্দুল করিম। তাঁর বাড়ি পঞ্চগড়ে। অন্যদিকে ট্রাকের চালকের নাম আনোয়ার। তাঁর বাড়ি নওগায়। নিহত বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনপ্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সাহিদুর ইসলাম জানায়, সকালে ঢাকা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী হেরিটেজ পরিবহন এবং ধান বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাস এবং ট্রাকের দুই চালকসহ চারজন নিহত হন। এতে আহত হন ২০ জন। খবর পেয়ে দিনাজপুর এবং ঠাকুরগাঁয়ের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে যায়। এরপর নিহতদের উদ্ধার করে নিকটস্থ বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেসহ অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।

মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনবীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুড়িগ্রামের চিলমারীতে টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজের নামে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ প্রকল্পে নামমাত্র মাটি ফেলে বা কাজ না করেই বিপুল পরিমাণ...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে হামলার অভিযোগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সকাল থেকে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। 
যুক্তরাষ্ট্রে কোনো শিশুর জন্য পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে...
চলতি অর্থবছরের শুরুতেই দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি মিলেছে। অর্থ পাচার নিয়ন্ত্রণ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর উদ্যোগে রপ্তানি ও রেমিট্যান্স- দুই খাতেই এসেছে ইতিবাচক প্রবৃদ্ধি। জুলাই-আগস্টে...
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন একলাফে বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। কিন্তু মুদ্রার অপর পিঠটা দেখেছেন? দেশে সরকারি...
সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর