দিনাজপুরে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি নিহত, স্ত্রীসহ আহত ২

আপডেট : ২৪ মে ২০২৫, ০২:২৭ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে জামাতা সামুয়েল মার্ডির ছুরিকাঘাতে শাশুড়ি বেহা বেশরা নিহত হয়েছেন। আহত হয়েছেন সামুয়েল মার্ডির স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু। ঘটনার পর অভিযুক্ত জামাতাকে আটক করেছে পুলিশ।

উপজেলার চাউলিয়া রামপাড়া গ্রামে গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর। ওসি জানান, পারিবারিক বিরোধে দীর্ঘদিন থেকে মিনি হাসদা তাঁর বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। সামুয়েল গতকাল শুক্রবার রাতে রাত স্ত্রীকে নিতে শ্বশুর বাড়িতে যান। স্ত্রী তাঁর সঙ্গে যেতে না চাইলে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সামুয়েল তাঁর কাছে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করেন। এতে ঘটনাস্থলেই শাশুড়ি বেহা বেশড়া মারা যান। গুরুতর আহত হন মিনি হাসদা এবং বিকাশ কিস্কু। স্থানীয়রা দ্রুত তাদের বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ওসি আরও জানান, এ ঘটনার খবর পেয়ে ভোরে পার্শ্ববর্তী শালবাগান থেকে সামুয়েলকে আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে। 

কুড়িগ্রামের চিলমারীতে টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজের নামে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ প্রকল্পে নামমাত্র মাটি ফেলে বা কাজ না করেই বিপুল পরিমাণ...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে হামলার অভিযোগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সকাল থেকে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। 
গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও, নবায়নযোগ্য...
যুক্তরাষ্ট্রে কোনো শিশুর জন্য পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে...
চলতি অর্থবছরের শুরুতেই দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি মিলেছে। অর্থ পাচার নিয়ন্ত্রণ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর উদ্যোগে রপ্তানি ও রেমিট্যান্স- দুই খাতেই এসেছে ইতিবাচক প্রবৃদ্ধি। জুলাই-আগস্টে...
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন একলাফে বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। কিন্তু মুদ্রার অপর পিঠটা দেখেছেন? দেশে সরকারি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর