পঞ্চগড়ে চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগ, আটক ১১

আপডেট : ২৭ মে ২০২৫, ১২:০৮ পিএম

পঞ্চগড়ের বোদায় ভালনারেবল উইম্যান বেনিফিটের (ভিডব্লিউবি) চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে ১১ ইউপি সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার রাতে ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটকদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন সংরক্ষিত নারী সদস্য। তাঁদের থেকে এক লাখ ১৩ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। রাতেই তাঁদের বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

আটকেরা হলেন, বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান, দুই নম্বর ওয়ার্ডের সদস্য হামিজ উদ্দিন, তিন নম্বর ওয়ার্ডের সদস্য প্রিয় নাথ রায়, পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য সুনীল চন্দ্র রায়, ছয় নম্বর ওয়ার্ডের সদস্য দাহির উদ্দিন, সাত নম্বর ওয়ার্ডের সদস্য খাদিমুল ইসলাম, আট নম্বর ওয়ার্ডের সদস্য মামুন ইসলাম, নয় নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম, ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য শেফালী রাণী, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের বিলকিস বেগম এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের রুপালী বেগম। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, মহিলাবিষয়ক অধিদপ্তরের দুস্থ নারীদের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় সোমবার বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের ২৫৮টি পরিবারের মাঝে মাসে ৩০ কেজি হিসেবে (জানুয়ারি-মে) পাঁচ মাসে পরিবার প্রতি ১৫০ কেজি চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপকারভোগীদের কাছে ৫০০ থেকে ৬০০ করে টাকা আদায় করছিলেন। পরে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদ চত্বরে তিন নারীসহ ১১ ইউপি সদস্যকে অবরুদ্ধ করে সেনা সদস্যদের খবর দেয় উপকারভোগীরা। এক পর্যায়ে সেখানে কয়েক শ মানুষ জড়ো হন এবং বিক্ষোভ করতে থাকেন।

খবর পেয়ে পুলিশসহ বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির সেখানে যান। এ সময় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে ৪ নং ওয়ার্ড সদস্য বাদে আটটি ওয়ার্ডের আটজন ইউপি সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্যকে আটক করে সেনাবাহিনী।

স্থানীয় বাসিন্দা হাসিবুল ইসলাম বলেন, ‘ইউপি সদস্যরা এই চাল বিতরণের জন্য সুবিধাভোগীদের যেখানেই পান, সেখানেই বলে টাকা দেন। তারা আসলে চরম অন্যায় করেছে। তাদের কঠিন বিচার হওয়া দরকার।’ 

স্থানীয় আরেক বাসিন্দা শাহিনুর রহমান বলেন, ‘আমাদের এখানে অনেক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। এর মাঝে আজ এ ঘটনা প্রকাশ পেয়েছে বলেই তারা আটক হয়েছে।’

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও অভিযুক্ত ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন ইসলাম বলেন, ‘আমরা যেহেতু চালগুলো বোদা থেকে নিয়ে এসেছি। এ কারণে আমাদের পরিবহন খরচ হয়েছিল। আমরা উপকারভোগীদের কাছে ৫০০ টাকা করে চেয়েছিলাম। তারা দিয়েছিল। তবে আমাদের এটি ঠিক হয়নি। আমরা সকলের কাছে ক্ষমা চেয়েছিলাম। এর পরও আমাদেরকে আটক করা হয়েছে।’

বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে। অভিযুক্তদের স্বীকারোক্তি ও ঘটনাস্থলে পাওয়া আলামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, আটক ১১ ইউপি সদস্য থানা হেফাজতে আছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর