পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশ-ইন করল বিএসএফ

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৩:০৪ পিএম

পঞ্চগড় সদর ও বোদা উপজেলার পৃথক দুই সীমান্ত দিয়ে নারী, শিশুসহ আবারও ২৪ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ২৩ জনকে বোদা ও সনর থানায় হস্তান্তর করা হয়েছে। একজন ভারতীয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি। 

বিজিবি ও পুলিশ জানায়, বুধবার গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড সীমান্ত দিয়ে সাতজন ও বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন করে বিএসএফ। পরে বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে বিজিবি সদস্যরা। এদের মধ্য আটজন পুরুষ, আটজন নারী ও আটজন শিশু রয়েছে। পুশ-ইন করা ব্যক্তিদের বাড়ি বাংলাদেশের নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত না হওয়ায় তার বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিজিবির। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, সদর উপজেলার শিংরোড সীমান্ত দিয়ে পুশ-ইন করা ব্যক্তিরা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের নিরাপদ আশ্রয়ে রেখে তদন্তের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘দুই সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ২৪ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। আমাদের টহলদল তাদের আটক করে। একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ২৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

এর আগে গত দুই মাসে আট দফায় নারী, শিশুসহ ১১৬ জনকে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর