রংপুরে মুক্তিপণ চেয়ে হত্যা ও মরদেহ গুমের মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৮:৩৫ এএম

রংপুরের পীরগঞ্জে মুক্তিপণ আদায়ের জন্য ব্যবসায়ী আশরাফুল আলমকে হত্যা ও মরদেহ গুমের দায়ে আব্দুল খালেক মণ্ডল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মুক্তিপণ আদায়ের অপরাধে আরও ১০ বছর সশ্রম কারাদণ্ডও দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক মণ্ডল পীরগঞ্জ উপজেলার গৌরেশ্বরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি নিহত আশরাফুল আলমের মাছের পুকুরে কর্মচারী হিসেবে কাজ করতেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারিতে ওয়ালটন শোরুমের মালিক আশরাফুল আলমকে নিজ বাড়িতে ডেকে নেন খালেক। এর পর থেকেই নিখোঁজ হন আশরাফুল। হত্যার পরের দিন আশরাফুলের স্ত্রীকে মোবাইল ফোনে কল করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন খালেক। তবে র‍্যাবের সহায়তায় চালানো অভিযানে টাকা নিতে না এসে পরে ধরা পড়েন তিনি।

এর পর চতরা বাজারের বন্যা আশ্রয়ণ কেন্দ্রের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় আশরাফুলের অর্ধগলিত মরদেহ।

নিহতের স্ত্রী মোর্শেদা খাতুন ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি পীরগঞ্জ থানায় মামলা করেন। পরে খালেক আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। মামলায় রাষ্ট্রপক্ষে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ ১০ বছর পর আজ রায় দেওয়া হলো।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আফতাব উদ্দিন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী রফিকুল ইসলাম লাল।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামের আরও দুই...
রাজধানীর বাড্ডা থানার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রানা (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত ব্যক্তি ও...
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ শেষ হয়েছে। আজ রোববার দুপুর থেকে ওই ইউনিট থেকে...
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
অবশ্য ম্যাচের শুরুতে (৪র্থ মিনিটে) সারিডজের গোলে এগিয়ে গিয়েছিল ন্যাশভিলে। তবে ১৯ মিনিটে মেসির দারুণ এক কর্নারে নাশভিলের রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে বল নিজেদের জালে জড়ায়। মেসির কর্নারে আত্মঘাতী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর