পঞ্চগড়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বুধবার সকালে তার পরিবারকে খবর দেওয়া হয়, ডায়াবেটিস নিল হয়ে মারা গেছে খুকি। খুকির পরিবারের সদস্যরা গোসলের সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে পালিয়ে যান জুলফিকার।

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৫২ পিএম

পঞ্চগড়ের বোদায় মুনিয়ারা খুকি (৩৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী জুলফিকার আলী পলাতক রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য জুলফিকারের বাবাসহ তিন জনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পরে দিবাগত রাত দেড়টায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রক্রিয়া চলছে। 

নিহত খুকির পরিবার জানায়, ১১ বছর আগে জুলফিকার আলীর সাথে মুনিয়ারা খুকির বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর খুকির ওপর নানা কারণে জুলফিকার ও তার পরিবারের সদস্যরা নির্যাতন করতেন। 

মঙ্গলবার সন্ধ্যায় খুকিকে নির্যাতন করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত দেড়টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খুকি।

খুকির পরিবারের অভিযোগ, আজ বুধবার সকালে তার পরিবারকে খবর দেওয়া হয়, ডায়াবেটিস নিল হয়ে মারা গেছে খুকি। খুকির পরিবারের সদস্যরা গোসলের সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে পালিয়ে যান জুলফিকার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে মর্গে পাঠায়। 

খুকির বাবা মহিদুল ইসলাম বলেন, ‘বিয়ের পর থেকেই আমার মেয়েকে কারণে-অকারণে নির্যাতন করত জুলফিকার ও তার পরিবারের লোকজন। আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে ওরা। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

খুকির চাচা সামিউল ইসলাম বলেন, ‘জুলফিকারের নির্যাতনের কারণে তার প্রথম স্ত্রী চলে গেছে। আমার ভাতিজিকে দীর্ঘদিন ধরেই মারপিট করে আসছিল। আমরা স্থানীয় মানুষ ও খুকির মেয়ের কাছে জানতে পেরেছি, তাকে দুই দিন ধরে অমানবিক নির্যাতন করা হয়েছে। দুই দিন ধরে তাকে খেতেও দেওয়া হয়নি।’ 

স্থানীয় ইউপি সদস্য মশিয়ার রহমান প্রধান বলেন, ‘ওই গৃহবধূকে মাঝে মধ্যেই মারধর করত তার স্বামী জুলফিকার আলী। মঙ্গলবার সে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মধ্য রাতে মারা যান তিনি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’ 

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘ওই গৃহবধূর মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে এবং গৃহবধূর শ্বশুরসহ তিনজনকে থানা হেফাজতে আনা হয়েছে।’

আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশ ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার চুক্তির আদলে নতুন চুক্তি চায়।...
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বুধবার বিকেলে আয়োজিত কর্মসূচি থেকে হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দ্রুত...
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় খালের পাড় থেকে আবুল হোসেন পেদা (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ধামারন গ্রামের একটি খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের...
মাদারীপুর শহরে একটি ভবনে থাই গ্লাসের কাজ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে সাইম মোল্লা নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের ভুঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা হয়। ৩ লাখ টাকায়...
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা চুক্তি সই হয়েছে। এছাড়া দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার টোকিওতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য...
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, কার্যকর নীতিমালা প্রণয়ন এবং জ্বালানি রূপান্তরে সামাজিক ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিতের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’।...
ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ারের বর্ষপূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী মূল্যছাড়ের আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের ব্র্যান্ডটির ১৯টি শাখায় এ ছাড় পাওয়া যাবে। এ সময়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর