বাংলাবান্ধা সীমান্তে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভে উড়ল লাল-সবুজের পতাকা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

দেশের উত্তরের প্রান্তসীমা পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভে আনুষ্ঠানিকভাবে উড়ানো হলো লাল-সবুজের জাতীয় পতাকা। ১১৭ ফুট উচ্চতার এই পতাকাস্তম্ভে এখন থেকে নিয়মিতই উড়বে স্বাধীনতার প্রতীক রক্তে অর্জিত গৌরবের পতাকা।

মঙ্গলবার দুপুরে জাতীয় সঙ্গীতের তালে তালে আনুষ্ঠানিকভাবে উড়ানো হয় ৩০ ফুট বাই ১৮ ফুট আয়তনের বিশাল পতাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। পতাকা উত্তোলনের মুহূর্তে উচ্ছ্বাসে ভরে ওঠে বাংলাবান্ধা সীমান্ত এলাকা।

এর আগে বাংলাবান্ধা স্থলবন্দর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পতাকা স্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়। পরে ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনের পর পতাকা রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তর করা হয় বিজিবির কাছে।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ‘স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ এই ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে আমরা নতুন ইতিহাসের সাক্ষী হলাম।’

১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘আমরা এই গৌরবের পতাকা সমুন্নত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।’

স্থানীয় শিক্ষক ফজলে করিম বলেন, ‘আমাদের দেশের পতাকা আজ সবচেয়ে উঁচুতে উড়ছে—এর চেয়ে গর্বের কিছু হতে পারে না।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘স্বাধীনতার এই পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এর দিকে আধিপত্যবাদী কোনো দৃষ্টি আমরা সহ্য করব না।’

প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১১৭ ফুট উচ্চতার এই পতাকাস্তম্ভ এখন উত্তরাঞ্চলের গর্ব ও ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

নদী ভাঙনে দিশেহারা লালমনিরহাট, গোপালগঞ্জ, মোংলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, ভিটেমাটিসহ নানা স্থাপনা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে...
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে পাথর ঢালাই নির্মাণ কাজ চলছে চরম ঝুঁকি ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সড়কে রাস্তার মাঝখানে ও পিচ ঢালাইয়ের নির্ধারিত অংশে...
লক্ষ্মীপুরে রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার তিন মাস পার হলেও খুনের কারণ এখনো ধোঁয়াশা রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গত ২৫ জুন এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত...
মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতের বেলা থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে...
নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাতের বদলির আদেশ দেওয়া হয়। 
সারাদেশে ককটেল হামলার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দায়ী করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। আর এ জন্য এনসিপির এই নেতাকে গ্রেপ্তারের দাবিও...
সম্প্রতি ইরানে আয়োজিত সরকার-সমর্থিত বিশাল সমাবেশ ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য শুধু সম্ভাব্য বিদেশি হামলার মোকাবিলায় প্রস্তুতি নয়, বরং সাধারণ নাগরিকদের...
ইয়েমেনে হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রায় নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের এই সশস্ত্র গোষ্ঠীটি। একসময় বিচ্ছিন্নতাবাদী ধর্মীয় ও সামরিক গোষ্ঠী হিসেবে পরিচিত হলেও তিন দশকেই সুসংগঠিত ও শক্তিশালী...
লোডিং...

এলাকার খবর