তেহরানের রাস্তায় অস্ত্র হাতে হাজারো মানুষ, কী বার্তা দিচ্ছে?

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

সম্প্রতি ইরানে আয়োজিত সরকার-সমর্থিত বিশাল সমাবেশ ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য শুধু সম্ভাব্য বিদেশি হামলার মোকাবিলায় প্রস্তুতি নয়, বরং সাধারণ নাগরিকদের সামরিক ও জরুরি কার্যক্রমে প্রশিক্ষিত করে অতিরিক্ত জনবল তৈরি করা। সেই সঙ্গে বাসিজের ভাবমূর্তি পুনরুদ্ধারসহ অভ্যন্তরীণ নিরাপত্তা সক্ষমতা বাড়ানোও এর অন্যতম উদ্দেশ্য হতে পারে।

তেহরানের বিভিন্ন সড়কে চোখে পড়ছে সামরিক সরঞ্জামের ছবি সংবলিত বড় বড় ব্যানার। কোথাও রকেটচালিত গ্রেনেড, কোথাও স্নাইপার রাইফেল বা অ্যাসল্ট রাইফেলের ছবি। তাতে লেখা, ‘আপনি কি জানেন, এসব অস্ত্র কীভাবে কাজ করে?’

এ অবস্থায় সম্প্রতি অস্ত্র হাতে তেহরানের রাস্তায় দেখা যায় নারী-শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে। যুদ্ধ শুরুর পর এটিই ছিল দেশটির অন্যতম বড় প্রকাশ্য সামরিক মহড়া। কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে ‘জানফাদায়ে ইরান’ অর্থাৎ, ‘ইরানের জন্য জীবন উৎসর্গকারী’।

মহড়ায় শিশু-কিশোরদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারীও এতে অংশ নেন। কর্তৃপক্ষের দাবি, দেশের সাধারণ নাগরিকদের সম্ভাব্য সংকট ও যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত করতেই এই উদ্যোগ। এ ছাড়া উদ্ধারকাজ, সামাজিক সেবা ও অন্যান্য জরুরি কার্যক্রমের জন্যও একটি বড় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তুলতে চাইছে তেহরান।

তবে বিশ্লেষকদের মতে, বিদেশি শক্তি মোকাবিলার পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের পুরোনো দেশপ্রেমিক ভাবমূর্তি ফিরিয়ে আনাও এই উদ্যোগের একটি উদ্দেশ্য হতে পারে। একই সঙ্গে চলমান অর্থনৈতিক সংকট ও অতীতের সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ভবিষ্যৎ অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবিলার প্রস্তুতিও এর অংশ হতে পারে।

তবে জনসমাবেশের উদ্দেশ্য ঘিরে বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত থাকলেও, ইরানের নিরাপত্তা কৌশলে সাধারণ নাগরিকদের আরও সক্রিয়ভাবে যুক্ত করার প্রবণতা স্পষ্ট হচ্ছে বলছেন বিশ্লেষকরা।

ইরানের এমন ঐক্যের বার্তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।

ইয়েমেনে হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রায় নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের এই সশস্ত্র গোষ্ঠীটি। একসময় বিচ্ছিন্নতাবাদী ধর্মীয় ও সামরিক গোষ্ঠী হিসেবে পরিচিত হলেও তিন দশকেই সুসংগঠিত ও শক্তিশালী...
ইরানের সবগুলো এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসনেট জানিয়েছেন, মঙ্গলবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলের মারিবে সেনাবাহিনী ও হুতিদের মধ্যে তীব্র সংঘাত হয়েছে। এতে অন্তত ৮০ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ইয়াহিয়া...
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫১০ কোটি ডলার খরচ হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসকে এ তথ্য জানিয়েছে পেন্টাগন।
তেহরানের রাতের আকাশে হঠাৎ দেখা গেল একগুচ্ছ অদ্ভুত আলো। কখনো মনে হচ্ছে আলোটা স্থির হয়ে আছে, আবার কখনো মনে হচ্ছে আকাশের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক...
নদী ভাঙনে দিশেহারা লালমনিরহাট, গোপালগঞ্জ, মোংলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, ভিটেমাটিসহ নানা স্থাপনা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে...
নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাতের বদলির আদেশ দেওয়া হয়। 
সারাদেশে ককটেল হামলার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দায়ী করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। আর এ জন্য এনসিপির এই নেতাকে গ্রেপ্তারের দাবিও...
লোডিং...

এলাকার খবর