পঞ্চগড়ে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরও দুই সদস্য। তারা সবাই একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন।

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ এএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরও দুই সদস্য। তারা সবাই একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন।

সোমবার রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ-সোনাহার উপজেলা সড়কের ধরধরা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন–দেবীগঞ্জ উপজেলা সদরের কলেজপাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতা বেগম (৩৭) ও মেয়ে মুনতাহা (৫)। আহত অবস্থায় মমতার ভাগনে মনিরুল ইসলাম ও আরেক মেয়ে মোবাশ্বিরাকে (৫) দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোনাহার গজপুরী এলাকায় বাবার বাড়িতে ইফতার আয়োজনের অংশ নিয়ে রাতে ভাগনে মনিরুলের মোটরসাইকেলে জমজ দুই মেয়েসহ বাড়ি ফিরছিলেন মমতা। ফেরার পথে নতুনবন্দর ধরধরা ব্রিজের কাছে দেবীগঞ্জ থেকে ঢাকাগামী ‘নাদের পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ৪ আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মমতা ও তার মেয়ে মুনতাহাকে মৃত ঘোষণা করেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন বাসটিকে আটক করে। 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। চালক ও বাসটি আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশ ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার চুক্তির আদলে নতুন চুক্তি চায়।...
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বুধবার বিকেলে আয়োজিত কর্মসূচি থেকে হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দ্রুত...
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় খালের পাড় থেকে আবুল হোসেন পেদা (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ধামারন গ্রামের একটি খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের...
মাদারীপুর শহরে একটি ভবনে থাই গ্লাসের কাজ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে সাইম মোল্লা নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের ভুঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা হয়। ৩ লাখ টাকায়...
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা চুক্তি সই হয়েছে। এছাড়া দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার টোকিওতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য...
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, কার্যকর নীতিমালা প্রণয়ন এবং জ্বালানি রূপান্তরে সামাজিক ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিতের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’।...
ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ারের বর্ষপূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী মূল্যছাড়ের আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের ব্র্যান্ডটির ১৯টি শাখায় এ ছাড় পাওয়া যাবে। এ সময়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর