২৪ ঘণ্টায় ইসলামী ব্যাংকে পর্ষদ গঠন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা 

ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

আপডেট : ২২ জুন ২০২৬, ০৬:৫০ পিএম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। সোমবার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ফোরামের নেতারা।

অবস্থান কর্মসূচি থেকে কেন্দ্রীয় ব্যাংককে সময়সীমা বেঁধে দিয়ে এ ঘোষণা দেন ফোরামের আহ্বায়ক নূর উন নবী। সাত দফা দাবি বাস্তবায়িত না হলে আগামী বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। 

সচেতন গ্রাহক ফোরাম নেতারা জানান, ইসলামী ব্যাংকের পর্ষদ পরিচালনায় কোনো ভুল সিদ্ধান্ত হলে তা ব্যাংকিং খাতে অস্থিরতা তৈরি করবে। এস আলমের পাচারকৃত সম্পত্তি দেশে ফিরিয়ে এনে দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। আলাদা ট্রাইব্যুনালের মাধ্যমে যারা দোষী, তাদের বিচারের ব্যবস্থার দাবি জানানো হয়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ইসলামী ব্যাংকে বোর্ড গঠনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা হবে। দ্রুত সময়ের মধ্যে সৎ, যোগ্য ও পেশাদার ব্যাক্তিদের মাধ্যমে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসক নিয়োগের পর আমানতকারীদের ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে প্রায় ২৭ হাজার আমানতকারীর...
গত অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে সরকার ব্যাংক থেকে প্রায় ৭৬ হাজার কোটি টাকা বেশি ঋণ নিয়েছে। অন্যদিকে একই সময়ে বেসরকারি খাত ব্যাংক থেকে প্রায় ২৫ হাজার কোটি টাকা কম ঋণ পেয়েছে। 
এবারের বাজেটে, স্বর্ণের গয়না কেনার ক্ষেত্রে ভ্যাট কমানোর ঘোষণা আসায় অনেকটাই স্বস্তিতে ক্রেতা-বিক্রেতারা। স্বর্ণ ও গয়না কেনাবেচায় ৫ শতাংশ ভ্যাটের বদলে, ভরিপ্রতি নির্দিষ্ট আড়াই হাজার টাকা ভ্যাটের...
বাজেট বাস্তবায়নে রোডম্যাপ ও অগ্রগতি জানতে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। শনিবার গবেষণা সংস্থা পিপিআরসির ওয়েবিনারে তারা আরও বলেন, দুর্নীতি, প্রকল্পের কাজে ধীরগতি ও অপচয়ের কারণে বাজেট...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এপেক্স হোল্ডিংস লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের সার্ভিস বেনিফিট–সংক্রান্ত দাবিকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির কারণে এ...
যুক্তরাষ্ট্র ইরানের ওপর থাকা তেল ও পেট্রোকেমিক্যাল নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য সাময়িকভাবে তুলে নিয়েছে। নতুন লাইসেন্স অনুযায়ী ইরান তেল উৎপাদন ও রপ্তানি করতে পারবে ২১ আগস্ট পর্যন্ত। 
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বিয়ের খরচ কমানোর পরামর্শ দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন। সোমবার সংসদ অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায়, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ৩০ জুন। সোমবার এ তারিখ ঘোষণা করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আশা, সব অপরাধ প্রমাণ হওয়ায় যথাযথ শাস্তি হবে ইনুর।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর