কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট : ২২ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্কতার অংশ হিসেবে রাজধানীতে মোতায়েন থাকবে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য। কোনো নিরাপত্তা শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী, বলছে ডিএমপি। 

তবে, রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করার আহ্বান বিশ্লেষকদের। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। এ উপলক্ষে ১৮ জুন সারাদেশে সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর। তবে, রোববার গাজীপুরে ঝটিকা মিছিল থেকে প্রকাশ্যে পুলিশকে হুমকি দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। 

টানা কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে দলটির কর্মী সমর্থকেরা। গ্রেপ্তারও হয়েছেন বেশ কয়েকজন। ঢাকা মহানগর পুলিশ বলছে, ২৩ জুন ঘিরে রাজধানীতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। থাকবে চেকপোস্ট ও ব্লকরেইড। কোনো শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় ডিএমপি। 

ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, ‘আমাদের নিয়মিত যে চেকপোস্ট থাকে, তার অতিরিক্ত কিছু চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আমাদের ব্লক রেইড চলছে। বিভিন্ন দুষ্কৃতীকারী, যারা আগে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়েছিল বা যারা করতে পারে, যারা অর্গানাইজার–পেট্রোনাইজার তাদের প্রতি আমাদের নজরদারি আছে।’ 

অপরাধ বিশ্লেষকরা বলেছেন, কেউ যেন জনগণের জানমালের ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। একইসাথে কেউ যাতে আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সেদিকেও নজর দেয়ার আহ্বান বিশ্লেষকদের। 

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘সোর্সগুলোকে কাজে লাগিয়ে কারা একত্রিত হচ্ছে, কোথায় একত্রিত হচ্ছে এদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা। পাশাপাশি এই বিষয়টি আমরা বারবার বলছি– রাজনৈতিক বিষয়গুলো যদি রাজনৈতিকভাবে সমাধান না হয়, এর চাপটা আইনশৃঙ্খলা বাহিনীর ওপরে পড়ে।’ 

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি আওয়ামী লীগের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। 

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান ১১ দলীয় ঐক্যজোট রুখে দেবে বলে জানিয়েছেন সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আজ সোমবার সকালে...
বিক্ষোভ মিছিলের কাছে পুলিশকে দেখে হুমকি দেওয়ার একটি ভিডিও আজ সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুলিশ দেখে নেতা-কর্মীদের বলতে শোনা যায়, ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি...
পোস্টে হানজালা লেখেন, ‘রাশেদ খান আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকব বাঘের সাথে– বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না! আর রাশেদ খানকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের...
ডা. শফিকুর রহমান বলেন, এই বিপ্লব কোনও দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় কিংবা কোনো গোষ্ঠী এবং পরিবারকে তোষামোদ করার জন্য নয়। বরং পৃথিবীর বুকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্যই হবে...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এপেক্স হোল্ডিংস লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের সার্ভিস বেনিফিট–সংক্রান্ত দাবিকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির কারণে এ...
যুক্তরাষ্ট্র ইরানের ওপর থাকা তেল ও পেট্রোকেমিক্যাল নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য সাময়িকভাবে তুলে নিয়েছে। নতুন লাইসেন্স অনুযায়ী ইরান তেল উৎপাদন ও রপ্তানি করতে পারবে ২১ আগস্ট পর্যন্ত। 
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বিয়ের খরচ কমানোর পরামর্শ দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন। সোমবার সংসদ অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায়, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ৩০ জুন। সোমবার এ তারিখ ঘোষণা করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আশা, সব অপরাধ প্রমাণ হওয়ায় যথাযথ শাস্তি হবে ইনুর।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর