বিপৎসীমার উপরে তিস্তা-সুরমার পানি, নিচু এলাকা প্লাবিত

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টি ও উজানের ঢলে আবারও বাড়ছে নদ-নদীর পানি। তিস্তা ও সুরমাসহ কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। কিছু জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও এখনো রয়ে গেছে জলাবদ্ধতা।

উজানের ঢল ও ভারী বর্ষণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ডিমলা ও জলঢাকার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে ঢুকছে পানি। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট।

তিস্তার পানি বাড়ার প্রভাব পড়েছে লালমনিরহাটেও। হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। প্লাবিত হয়েছে ফসলি জমি, বসতবাড়ি ও গ্রামীণ সড়ক। 

লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পানি আরও বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

সুনামগঞ্জেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। সুরমা নদীর পানি এখনও বিপৎসীমার উপর দিয়ে বইছে।

নেত্রকোণায় বৃষ্টি কমলেও উজানের ঢলে উপদাখালী নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ধনু, মগড়া, কংশ ও সোমেশ্বরী নদীর পানিও বাড়ছে। 

অন্যদিকে, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমায় অনেক পরিবার বাড়ি ফিরতে শুরু করেছে।

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। তার এমন আকস্মিক চলে...
কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার কারণ জানা গেছে ঘটনার একদিন পর। প্রশাসনের তদন্তে উঠে এসেছে, বিদ্যালয়ের পাশের ধানক্ষেতে স্প্রে করা এসিমিক্স...
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার...
পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত‍্যু হয়েছে। বুধবার সন্ধ‍্যা ৭টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
বিদ্যুৎ খাতে চাহিদামতো জ্বালানি আমদানি ও বকেয়া পরিশোধে অর্থের সংস্থানই মূল চ্যালেঞ্জ। ফলে, সেপ্টেম্বর মাসেও দিনের কোনো কোনো সময় লোডশেডিং ছাড়াচ্ছে আড়াই হাজার মেগাওয়াট। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর