বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

ছাত্রদল–শিবিরের মারামারি ও চেয়ার নিক্ষেপে আহত ৫ 

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১০:১৭ এএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীকে কেন্দ্র করে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল ও চেয়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকের এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের পর পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বলছেন, ছাত্রশিবিরের আয়োজিত ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীতে থাকা কয়েকটি ছবি অপসারণের দাবি তোলে ছাত্রদল। এ নিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে অবস্থান নেয়।

উপাচার্য ড. মোহাম্মদ শওকাত আলী জানান, একটি অপ্রীতিকর ঘটনার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। জড়িতদের শনাক্ত করে তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। 

জানা যায়, হলের ভেতরে সমকামিতার অভিযোগের পর গঠিত তদন্ত কমিটির বৈঠককে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। তখন দুপক্ষই তর্কে জড়িয়ে যায়। তদন্ত কমিটির সভা চলাকালে প্রভোস্ট কার্যালয়ের সামনে এবং হল...
২০১৮ সালে বিলুপ্ত ছিটমহলের বেকার তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা গড়ে তোলা হয় এই প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু স্থানীয়দের কোন কাজেই আসছে না কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি। রক্ষণাবেক্ষণের অভাব ও...
কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলে এক যুগেও বৈষম্য কাটেনি। গড়ে ওঠেনি তেমন একটা ছোট ও মাঝারি শিল্প। আইটি প্রশিক্ষণ কেন্দ্র চালু হলেও দীর্ঘদিন ধরে তা তালাবদ্ধ। রয়েছে কর্মসংস্থানের সংকট। অবকাঠামোগত উন্নয়নের...
কুড়িগ্রামের রৌমারীতে কাস্টমস আয়োজিত ভারতীয় গরুর নিলাম প্রক্রিয়ায় ভাগবাটোয়ারা নিয়ে মারামারিতে জড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে উভয় দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে...
ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা পাওয়া যাচ্ছে না বলেই বাংলাদেশকে পদ্মা ব্যারাজ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। অপরদিকে গবেষকেরা বলছেন, ডিসেম্বরে গঙ্গা চুক্তির...
সংসদীয় রাজনীতি টিকিয়ে রাখতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জামায়াতে ইসলামীর ‘কোলে ওঠা লেগেছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।...
রাজধানীতে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এখনও কিছু এলাকায় হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে যায়। এতে চাপা পড়ে পারভেজ মিয়া (৩০) নামের এক সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর