রংপুরে ৪ খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা সংস্থা ব্যর্থ: গোলাম পরওয়ার

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার দুপুরে রংপুর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি। 

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার দুপুরে রংপুর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চার হত্যাকাণ্ডের মূল রহস্য এখনো পুরোপুরি উদ্ঘাটিত হয়নি। দ্রুত প্রশাসনকে হত্যার প্রকৃত কারণ এবং জড়িতদের খুঁজে বের করতে হবে।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় লোকজনকে পদায়ন করা হচ্ছে। তবে কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে দেশের মানুষ লড়াই করছে।’

একই সঙ্গে গ্যাস, তেল, বিদ্যুৎ ও সারের সংকট দূর করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানান জামায়াতের এই সেক্রেটারি জেনারেল।

রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষার পাশাপাশি ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন...
রংপুরে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নতুন তথ্য দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদক সেবনে বাধা দেওয়া এবং জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ...
দেশে সারের কোন ঘাটতি নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চার খুনের ঘটনার পর রংপুরের পুলিশ কমিশনার (আরএমপি) আবদুল মাবুদকে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মাহবুবুর রশীদকে রংপুরের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলায় ঘটে গেল শতাব্দীর অন্যতম ভয়াবহ ও নৃশংস এক আকস্মিক বিপর্যয়। কয়েক মিনিটের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন ৩৩২ জনেরও বেশি মানুষ, আর নিখোঁজ অন্তত দেড় হাজার, যার অর্ধেকই...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী এবং মাত্র ১২ বছরের শিশুসন্তান আয়ুশ। একই পরিবারের এই চার জনের নির্মম হত্যাকাণ্ডে স্তব্ধ পুরো দেশ। সামাজিক...
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করেছেন জামায়াত–এনসিপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার সংসদের আইন প্রণয়ন কার্যাবলির শুরুতেই, সরকারি দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে...
ফেনীর সোনাগাজীতে পরকীয়া প্রেমের অভিযোগে এক যুগলকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও গলায় জুতার মালা পরিয়ে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রশিবির নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর