সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শ্রমিকের মৃত্যু, আহত ৪

আপডেট : ২০ মে ২০২৪, ০৫:৫৭ পিএম

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বজ্রপাতে তিন বালিউত্তোলকারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও চার শ্রমিক আহত হয়েছেন। এখন পর্যন্ত হতাহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।

আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না।

স্থানীয়রা জানান, সকাল থেকে সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছিল। বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বালিউত্তোলনের কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকেরা। বজ্রপাতে দুজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত পাঁচজনকে সিলেট ওসমানী হাসাপাতালে নেওয়া হলে সেখানে আরও এক শ্রমিক মারা যান।

এ ঘটনায় আহতরাও আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। বজ্রপাতে নিহতদের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউএনও গোলাম মোস্তফা মুন্না বলেন, প্রশাসন পক্ষ থেকে বজ্রপাতে মৃতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর