মৌলভীবাজারের ৩ উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৯:০৫ এএম

মৌলভীবাজারের তিন উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানিবন্দি অবস্থায় কাজ হারিয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। পানি কমতে শুরু করলেও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত নিয়ে দুশ্চিন্তায় বন্যা কবলিত মানুষেরা। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, বন্যায় ক্ষয়ক্ষতির তালিকা তৈরি হচ্ছে। পরিস্থিতির আরও উন্নতি হলে পুরো তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মৌলভীবাজারে উজানের ঢল ও অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দেখা দিয়েছে স্থবিরতা। বন্যা পরিস্থিতির এক সপ্তাহ পেরিয়ে গেলেও পানি কমছে ধীর গতিতে। পানি কমার এমন ধীর গতিতে দুর্গত এলাকায় দেখা দিয়েছে নানাবিদ সংকট। জেলার কুলাউড়া, জুড়ী, বড়লেখা উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে। এদিকে সদর ও রাজনগর উপজেলার কুশিয়ারা নদী পাড়ের অর্ধ লক্ষ মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্যা কবলিত এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গ্রামের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘরবাড়ি ফেলে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন হাওর পাড়ের দরিদ্র মানুষেরা। তাদের চোখে-মুখে এখন শুধুই চিন্তার রেখা।

মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মী বিনতে সালাম বলছেন, মৌলভীবাজারে বন্যায় ৬০ হাজারের বেশি পরিবার সরাসরি ক্ষতির সম্মুখীন হয়েছে। বন্যা কমে আসলে ক্ষয়ক্ষতির তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও রাজনগরসহ সাত উপজেলার ৪৯টি ইউনিয়নে সাড়ে তিন লাখের বেশি মানুষ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরি নিহত হয়েছে। শনিবার বিকেল সা‌ড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায়...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর