বন্যা-পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বেশিরভাগ সড়ক-কালভার্ট ক্ষতিগ্রস্ত

আপডেট : ২৭ জুন ২০২৪, ১২:১৮ পিএম

বন্যা ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ভেঙে গেছে বেশিরভাগ সড়ক। পানির প্রবল তোড়ে ক্ষতিগ্রস্ত হয় সেতু ও কালভার্টও। দ্বিতীয় দফা বন্যার নয় দিন পেরোলেও, স্বাভাবিক হয়নি যান চলাচল। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। তবে ক্ষতিগ্রস্ত সড়ক শিগগিরই সংস্কার শুরুর আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষের।

টানা বর্ষণ আর পাহাড়ি ঢল সুনামগঞ্জের সব জায়গায়ই রেখে গেছে ক্ষতচিহ্ন। জেলার সব সড়কই কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নামলেও অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বানের পানিতে ডুবে থাকায় সুনামগঞ্জ পৌর এলাকার বেশিরভাগ সড়কে ভাঙন দেখা দেয়। কোথাও উঠে গেছে পিচ-কংক্রিট। জেলা সদর থেকে ছাতক-দোয়ারাবাজারের একটি অংশ স্রোতের তোড়ে ভেঙে যায়।

তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, জামালগঞ্জ, ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাঁচা-পাকা সড়কে হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। যানবাহন কিংবা মানুষের চলাচলে ভোগান্তির কোনো শেষ নেই।

এলাকাবাসী বলছেন, বন্যায় রাস্তা-ঘাট ভেঙে যাওয়ায় কোনো যানবাহন এদিকে আসতে পারছে না। আর এলাকাবাসীও চলাচল করতে পারছে না। কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাকে নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব।

পানি পুরোপুরি নামলে ক্ষয়ক্ষতির আরও তথ্য পাওয়া যাবে। অর্থ বরাদ্দ পেলেই এসব রাস্তা সংস্কারের কাজ শুরু করবে এলজিইডি কর্তৃপক্ষ।

সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, বন্যায় যে সকল সড়ক-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো বরাদ্দ পেলেই সংস্কারের কাজ শুরু হবে।

বন্যায় জেলার প্রায় দেড় শ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতি চার শ কোটি টাকা।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন  কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর