মির্জা ফখরুলের আসনে নির্বাচন করতে চান হিরো আলম

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম

বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তাঁর সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) শূন্য হতে যাচ্ছে। আর সেই আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। এর আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে মির্জা ফখরুলের আসনটি শূন্য হওয়ার বিষয়টি আগে জানা থাকলে সাতক্ষীরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিতেন না বলে জানিয়েছেন হিরো আলম।

এ বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আপনারা জানেন আমি কিছুদিন আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলাম। তখন তো আর জানতাম না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনটি ফাঁকা হবে। জানলে আমি সাতক্ষীরায় প্রার্থী হতাম না। কারণ আমার এলাকার লোকজন বলছেন আমি বগুড়ার ছেলে, আমি যেন উত্তরাঞ্চলেই থাকি। এই চিন্তা থেকেই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হব।’

হিরো আলম আরও জানান, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি উপনির্বাচনে অংশ নেবেন।

তবে নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি হামলার আশঙ্কাও করছেন তিনি। তাঁর ভাষ্য, এবারও হামলার শিকার হতে পারেন। এমনকি আগের যেকোনো সময়ের তুলনায় এবার হামলার আশঙ্কা আরও বেশি বলেই মনে করছেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তাঁর সংসদীয় আসনটি শূন্য হলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ওই নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। তার ওপর হিরো আলমের প্রার্থী হওয়ার ঘোষণা যোগ হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে আলোচনা আরও জমে উঠেছে।

পোশাক শ্রমিকদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যায় না। আজ...
ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা করেছে। বর্তমানে আরেকটি দল জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যবহার করে একই...
দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশের ভেতরেও...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্মসচিব ও এ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। দেশটির প্রতিটা অঙ্গরাজ্যে স্থানীয় সময় অনুযায়ী, ধাপে ধাপে ভোট গ্রহণ শেষ হয়েছে। 
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শুধু কংগ্রেসের নিয়ন্ত্রণ নয়, নির্ধারণ করবে ট্রাম্পের বাকি শাসনামলের রাজনৈতিক গতিপথও। প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তার ওপর নির্ভর করবে...
ঢাকা, গাজীপুরের পর পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়েছে নারায়ণগঞ্জেও। মঙ্গলবার সেখানে দুটি পয়েন্টে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হন কয়েকজন। গাজীপুরে কয়েক জায়গায় বিক্ষোভ হয়েছে। নাওজোড়ে সংঘর্ষ হয়েছে...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর