সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত: দুর্ভোগে পাঁচ লক্ষাধিক মানুষ

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৮:৫২ এএম

সুনামগঞ্জে গতকাল মঙ্গলবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত তিনদিন সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির ফলে জেলার চারটি উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়।

গতরাত থেকে বৃষ্টি না হওয়ায় তাহিরপুর, বিশ্বম্ভরপুর, মধ্যনগর ও সুনামগঞ্জ সদর উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে জেলার জামালগঞ্জ, ধর্মপাশা, দোয়ারাবাজার উপজেলার নিন্মাঞ্চলে এখনো বন্যা পরিস্থিতি অবনতির দিকেই আছে। এসব উপজেলার বাড়ি ঘরে ও বিভিন্ন প্রতিষ্ঠানে ঢলের পানি ঢুকে পড়ায় দুর্ভোগে রয়েছে অন্তত ৫ লক্ষাধিক মানুষ। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে দোয়ারাবাজার, তাহিরপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এছাড়াও জেলার শতাধিক অভ্যন্তরীণ সড়ক তলিয়ে যাওয়ায় বিভিন্ন উপজেলা সদরের সঙ্গে গ্রামবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, সুনামগঞ্জের ১৩০২টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যা কবলিতদের জন্য ৫৭৯টি আশ্রয়কেন্ত্র খোলা হয়েছে। এর মধ্যে ৬৩টি আশ্রয় কেন্দ্রে ১৭০০ বন্যা কবলিত মানুষ আশ্রয় নিয়েছে।

এদিকে আবারো আগামী ৪৮ ঘণ্টা ভারী বর্ষণের পূর্ভাবাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আগামী ৫ জুলাই পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। এ কারণে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এই সময়ে আবারো নদ নদীর পানি বাড়তে পারে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর