৩ সপ্তাহের বেশি সময়ের বন্যায় চরম দুর্ভোগে কুলাউড়াবাসী

আপডেট : ১০ জুলাই ২০২৪, ১০:৫৯ এএম

তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় মৌলভীবাজারের কুলাউড়ার মানুষ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনতিন সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে আছে এখনও ৬টি ওয়ার্ড। ড্রেন ভেসে সড়ক ও বাসা-বাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী।

কুলাউড়া পৌরসভার আহমদাবাদ এলাকার গৃহিণী লাকি বেগম। ঈদের দিন থেকে তাঁর বসত ঘরে হাঁটুজল। আসবাবপত্র রেখে সন্তানদের নিয়ে তাই ঘর ছাড়েন। তিন সপ্তাহের বেশি সময় ধরে পোহাচ্ছেন এই দুর্ভোগ।

রাস্তা যানবাহনের পরিবর্তে চলছে নৌকা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনগৃহিণী লাকি বেগম বলেন, ‘ঈদের দিন সকালে উঠে আমরা একটু পানিও খেতে পারিনি, গোসল করতে পারিনি, নামাজও পড়তে পারিনি। এমন অবস্থা, বাচ্চা সামাল দেব, পানি সামাল দেবে নাকি ঘরের জিনিস সামাল দেব কিছু বুঝতে পারছি না। তাই ঘর ফেলে অন্যখানে গিয়ে অবস্থান নিতে হয়েছে।’ 

প্রথম শ্রেণির পৌরসভা কুলাউড়ার ৯টি ওয়ার্ডের কমবেশি ৬টি ওয়ার্ডই গত ১৭ জুন থেকে বন্যা কবলিত। ডুবে গেছে উপজেলা পরিষদ ভবন, হাসপাতালসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। দীর্ঘ বন্যায় নাকাল পৌরবাসী। দূষিত পানি ছড়াচ্ছে রোগ-বালাই।

কুলাউড়ায় বন্যার পানিতে ডুবে আছে শিক্ষাপ্রতিষ্ঠান। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনস্থানীয় এক যুবক বলেন, বন্যার কারণে হেঁটে চলাফেরা করা যাচ্ছে না। নৌকা না পেলে কোথাও যাওয়া যাচ্ছে না। নিত্যপণ্য কিনতে না পারায় খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে। 

আরেক ব্যক্তি বলেন, অতীতের এলাকায় এরকম ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে এখানে বন্যা দেখা দিচ্ছে। এতে চরম ভোগান্তি এলাকাবাসী। এই জেলার বন্যা নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠিন ভোগান্তিতে পড়ব।

চলমান বন্যায় পৌরসভার ১৮ কিলোমিটার সড়ক, ১২ কিলোমিটার ড্রেন, ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১ হাজার ঘরবাড়ি এখনও পানিতে তলিয়ে আছে।

বন্যার পানিতে তলিয়ে আছে এখনও ৬টি ওয়ার্ড। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনকুলাউড়া পৌরসভা মেয়র সিপার উদ্দিন আহমদ বলেন, ‘আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। এই এলাকায় তিন সপ্তাহের বেশি সময় ধরে চলছে বন্যা। আমাদের কাছে প্রয়োজনের তুলনা বরাদ্দ কম। সরকারের কাছ থেকে যতটুকু পেয়েছি, পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে সহায়তার ব্যবস্থা করেছি।’

এদিকে বন্যায় এখন পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর