নদী আইন অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যায় না: পরিবেশ উপদেষ্টা

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৮:৫৩ পিএম

আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। শুক্রবার বিকেলে হবিগঞ্জের খোয়াই নদীর ঝুকিপূর্ণ বাঁধ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের কয়েকটি নদী নিয়ে চুক্তি আছে। যদি চুক্তি নাও থাকে; আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে। যেমন আপনি কারও ক্ষতি করতে পারবেন না। সহযোগিতা করবেন।’

এক প্রশ্নের জবাবে বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, ‘যখন এ রকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয়, পানি ছাড়ার দরকার হয়– উজানের দেশ যারা তাদের ভাটির দেশকে জানানোর কথা। একটু জানিয়ে দিলে প্রস্তুতি রাখা যায়। মানুষজনকে সরিয়ে নেওয়া যায়। সেটি এবার প্রতিপালিত হয়নি।’ 

‘এবারের থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী আছে, সব কটির ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেওয়া হয়– সেজন্য ভারতের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে।’ যোগ করেন অন্তবর্তী সরকারের এই উপদেষ্টা। 

এর আগে সৈয়দা রেজওয়ানা হাসান হবিগঞ্জ সার্কিট হাউজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও পরিবেশ আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি চুনারুঘাট উপজেলার মুরারবন্দ মাজারে বাবার কবর জিয়ারত করেন।

দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। আজ সোমবার সকাল ১০টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের শেরপুরে আবারও বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানি। এরমধ্যে চেল্লাখালি ও মহারশি নদীর পানি বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর