সিলেট-সুনামগঞ্জের সীমান্তে ৮২ জনকে পুশ-ইন করল বিএসএফ

আপডেট : ২৮ মে ২০২৫, ১০:৩৬ এএম

সিলেট ও সুনামগঞ্জের সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে রাতের আঁধারে ৮২ জন বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোররাতে এই পুশ-ইনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজিবির এই কর্মকর্তা জানান, সিলেটের জৈন্তাপুর সীমান্তের মিনাটিলা, শ্রীপুর ও সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে কয়েকটি গ্রুপে ভাগ করে এসব বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। এ সময় বিজিবির টহল দল সবাই আটক করে যারা অনেক আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।

আটককৃতদের মধ্যে কুড়িগ্রামের ৫৫ জন, যশোরের ৯ জন এবং বাগেরহাটের ৪ জন। মোট ৮২ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ২৭ জন নারী ও ৩০ জন শিশু রয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা মো. নাজমুল হক।

খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
মৌলভীবাজারে ৯৯৬ কোটি টাকার মনু নদী সংরক্ষণ প্রকল্প চললেও রাজনগরে অব্যাহত নদীভাঙন। বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম, দুর্ভোগে ৫০ হাজার মানুষ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর