সিলেটে ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি, কেমন চলছে নিরাপত্তা প্রস্তুতি

সিলেটে ৬টি আসনের ১,০১৬টি ভোটকেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা জোরদারের জন্য সিসিটিভি, ড্রোন ও বডিওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ এএম

সিলেটের ছয়টি আসনে এক হাজার ১৬টি ভোটকেন্দ্রের অর্ধেকেরও বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলছে নির্বাচন কমিশন। ৬ আসনে মোট প্রার্থী ৩৩ জন। আর মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এসব কেন্দ্র নিয়ে ভোটারদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। কেন্দ্রে যাওয়া নিয়েও রয়েছে ভীতি। তবে প্রশাসন বলছে, ঝুঁকিপূর্ণ চিহ্নিত কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাওর, টিলা ও পাহাড়বেষ্টিত সিলেটে সংসদীয় আসন ছয়টি। এসব আসনে মোট ১ হাজার ১৬টি ভোটকেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র সিলেট-১ আসনে। সেখানে ২১৫টি কেন্দ্রের মধ্যে ঝুকিপূর্ণ ১৫৯টি।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সুষ্ঠু নির্বাচন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিগত নির্বাচনগুলোতে ওইসব কেন্দ্রে সংঘর্ষ হওয়ায় ভোটারদের মাঝে ভীতিও রয়েছে।

ভোটারেরা বলছেন, এবার নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটারেরা যেন ভোট দিতে যেতে পারে, সেটা সরকারের নিশ্চিত করা উচিত। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেগুলোতে আরও কড়াকড়িভাবে নিরাপত্তা জোরদার করা উচিত।

নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রাখলে ভোটার উপস্থিতি কমবে। তাই বাড়তি নজরদারির পরামর্শ তাঁদের।

সুজন সভাপতি শিরিন আক্তার বলেন, চা-শ্রমিক যাঁরা আছেন তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগবেন। ফলে তাঁদের অনেকেই ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে পারেন। এতে ভোটকাস্টিংয়ের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে প্রশাসন বলছে, ঝুঁকিপূর্ণ চিহ্নিত সবগুলো কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওইসব কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা, ড্রোন, বডিওর্ন ক্যামেরাসহ নানা প্রযুক্তিগত ব্যবস্থা।

সিলেট জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, ‘নিরাপত্তা জোরদারে প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আমরা বডিওর্ন ক্যামেরা রাখছি। এতে করে কোন কেন্দ্রে কী অবস্থা আমরা সেটা লাইভ দেখতে পারব।’

মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরি নিহত হয়েছে। শনিবার বিকেল সা‌ড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায়...
একের পর এক দুর্ঘটনায় রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। গত ১৫ দিনে মহাসড়কের শুধু সিলেট অংশে ঝরেছে ২৩ প্রাণ। আর ছয় মাসে মারা গেছেন শতাধিক মানুষ। হাইওয়ে পুলিশের মতে, বেহাল সড়ক,...
​সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিউলি রাণী (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত আরও ১০ থেকে ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর