সুরমা নদীর অস্তিত্ব সংকটে: দূষণ ও দখলে প্রাণ বিপন্ন

সিলেটের প্রাণ সুরমা নদী দখল ও দূষণে মারাত্মক সংকটে। অবৈধ স্থাপনা ও বর্জ্যে বাধাগ্রস্ত হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ। নদী রক্ষায় উচ্ছেদ অভিযান ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১১:০০ এএম

দূষণ আর ভরাটে অস্তিত্ব সংকটের হুমকিতে আছে সিলেটের প্রাণ সুরমা নদী। প্রাণ প্রবাহ স্বাভাবিক করতে, নদীতীর দখলমুক্তসহ নানা উদ্যোগের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আর সিটি করপোরেশন বলছে, নদী রক্ষায় দুপাড়ে ওয়াকওয়ে নির্মাণসহ নানা পদক্ষেপ নেওয়া হবে।

সুরমা নদী, সিলেটের এক সময়ের প্রাণ ভ্রমর। কালের বিবর্তনে দখল আর দূষণে এখন মৃতপ্রায়। নদীর জায়গা দখল করে দুই তীরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। কোথাও দোকানঘর, কোথাও আছে বসতবাড়ি। তীর থেকে নদীর অনেকটা জুড়ে ফেলানো হচ্ছে ময়লা-আবর্জনা। এতে পানি দূষিত এবং নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর বলেন, ‘সুরমার বর্তমান যে অবস্থা সেখান থেকে বলা যায়, এ বছরের বর্ষা মৌসুম আমাদের জন্য ভয়াবহ বিপদ বার্তা নিয়ে আসবে। সমস্যা সমাধানে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নদী সংশ্লিষ্ট যে সংস্থাগুলো রয়েছে সকলের সম্মিলিত পদক্ষেপ ছাড়া এ সমস্যা থেকে উত্তরণের উপায় নেই।’

সুরমাকে বাঁচাতে উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

পাউবো নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, নদী পাড়ে সাড়ে তিন কিলোমিটার জায়গায় অবৈধ স্থাপনা রয়েছে। আশা করছি, শিগগিরই জেলা প্রশাসন, সিটি করপোরেশেন এবং বিভিন্ন পৌরসভার সঙ্গে সমন্বয় করে আমরা উচ্ছেদ অভিযান শুরু করব।’

এদিকে নদীর দূষণ রোধে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কাজ করছে বলে জানান প্রশাসক। নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণসহ নানা পদক্ষেপের কথা জানান তিনি।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘অন্ততপক্ষে বর্ষায় যেন শহরবাসী পানিবন্দি না হয় সেটির উদ্যোগ নেওয়া হয়েছে। নদী রক্ষায় এ ছাড়া আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি।’

দখল আর দূষণ বন্ধ না হলে সুরমা নদী হারাতে পারে তার অস্তিত্ব, এমনই শঙ্কা নগরবাসীর। তাই সংশ্লিষ্টদের আশ্বাস থাকলেও দ্রুত দৃশ্যমান কার্যক্রম দেখতে চান তাঁরা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ডেঙ্গু বর্তমানে জাতীয় সংকটে রূপ নিয়েছে। তবে সরকার ডেঙ্গু রোগীর চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং অচিরেই ডেঙ্গুর...
দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত অন্যতম পর্যটন নগরী সিলেট। টানা ৫ দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগমের আশা ব্যবসায়ীদের। বিপুল সংখ্যক পর্যটকের চাপ সামলাতে ও নিরাপত্তা নিশ্চিতে নানা প্রস্তুতি...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর