নোয়াখালীতে শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমের বিরুদ্ধে। অভিযোগের পরপরই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৯:১৪ এএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমের বিরুদ্ধে। অভিযোগের পরপরই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন।

জানা যায়, শিশুটির মা ও ভাই দীর্ঘদিন ধরে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের মেসে রান্নার কাজ করতেন। সেই সূত্রে শিশুটিও তদন্ত কেন্দ্রে যাতায়াত করত। সুযোগ বুঝে পুলিশ পরিদর্শক খোরশেদ আলম শিশুটিকে বিভিন্ন সময় তার বাসায় ডেকে নিতেন। এরপর ভয় ও প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

বিষয়টি কাউকে না জানানোর জন্য অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শিশুটিকে হুমকি দিতেন। পরিবারের নিরাপত্তার কথা ভেবে এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে । ঘটনাটি সংবেদনশীল বিবেচনা করে প্রাথমিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নোয়াখালীর সেনবাগ উপজেলায় হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে দুই কিশোরসহ তিনজন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফারুক হোসেন (২৭) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের...
রামিসা হত্যা মামলার রায়ে খুশি তার স্কুলের সহপাঠি, শিক্ষক ও এলাকাবাসী। রামিসার কথা মনে করে এখনো কান্নায় ভেঙে পড়ছেন তারা। যে নৃশংসতার শিকার হয়েছে শিশুটি, তা যেন আর কারও ক্ষেত্রে না ঘটে, সেই প্রত্যাশা...
নোয়াখালী সদর উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগের একটি অফিস ঘর ও বিএনপি কর্মীদের একটি...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপারবুক  প্রস্তুত...
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে উপহার দেওয়া হয়েছে বিশ্বখ্যাত সুইস ব্র্যান্ড রোলেক্সের একটি বিলাসবহুল ঘড়ি। আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী ঘড়িটির দাম প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি। চ্যানেল আইয়ের বিশেষ...
চুয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে ১১ জনকে পুশ–ইন করার চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে দর্শনা সীমান্ত দিয়ে ওই ১১জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী...
কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে পুশ–ইনের চেষ্টার শিকার হওয়া শিশুসহ ১২ জন এখন শূন্যরেখায় অবস্থান করছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএএসফ) তাদের এ দেশে ঢোকানোর চেষ্টা করলে রুখে দেয় বাংলাদেশের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর