ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে- হারমনি ফেস্টিভ্যাল। সিলেট বিভাগের ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে এ উৎসব পরিণত হয়েছে সম্প্রীতির মিলনমেলায়। সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্পসহ নানা উপকরণের প্রদর্শনী। তিন দিনের আয়োজন শেষ হবে রোববার রাতে ৷
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে জড়ো হয়েছেন সিলেট বিভাগের ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ।
তিন দিনের হারমনি ফেস্টিভ্যাল উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি রয়েছে নিজস্ব খাবার, হস্তশিল্পের প্রদর্শনী।
তিন দিনজুড়ে মঞ্চে থাকছে ৭০টির বেশি পরিবেশনা। গান-নাচের মাধ্যমে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে পেরে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা।
পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ‘নিজস্ব ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি এ উৎসব সিলেটের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও পর্যটন বিকাশের লক্ষ্যে গত বছর থেকে হারমনি ফেস্টিভ্যাল আয়োজন করে আসছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।



