ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক

আপডেট : ২০ জুন ২০২৬, ০৩:৪২ পিএম

ফুটবল বিশ্বকাপ মানেই সমর্থকদের আবেগ, উন্মাদনা আর নানা ব্যতিক্রমী কাণ্ড। সেই উন্মাদনারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এক আর্জেন্টিনা সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া চ্যালেঞ্জ রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর মাথা ন্যাড়া করেছেন ফয়সাল আহমেদ জুম্মান।

ফয়সাল জেলার বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।

গত শুক্রবার সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি ঘোষণা দেন- হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।

শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসেন ফয়সাল। আর্জেন্টিনার জার্সি গায়েই সাধুরপাড়া এলাকায় তিনি মাথা ন্যাড়া করেন। এ সময় ঘটনাটি দেখতে ভিড় করেন স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষজন।

মুহূর্তেই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। পরে সেগুলো ব্যাপকভাবে শেয়ার হলে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা।

স্থানীয়দের মতে, বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ফুটবলপ্রেমেরই বহিঃপ্রকাশ। ফয়সালের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় বেশ আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে।

চ্যালেঞ্জ পূরণের পর ফয়সাল আহমেদ জুম্মান বলেন, ‘খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করেই এই চ্যালেঞ্জ দিয়েছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। প্রতিশ্রুতি দিলে তা রাখতে হয়।’

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল পদ্ধতি চালু এবং আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। 
পদ্মা ও শিবচর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি  মাদবরেরচর ইউনিয়নের মোল্লাবাজার সংলগ্ন এলাকায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন মানসিক প্রতিবন্ধী শুকুরন বেগম নিহত হন। স্থানীয়রা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে...
ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে- হারমনি ফেস্টিভ্যাল। সিলেট বিভাগের ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে এ উৎসব পরিণত হয়েছে সম্প্রীতির...
তীব্র গরম আর বিদ্যুত উৎপাদনে ঘাটতির কারণে দেশজুড়ে শুরু হয়েছে ঘন ঘন লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চল এবং মফস্বল জেলাগুলোতে দিনে-রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন ও...
রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদেরকে নিজ দেশ মিয়ানমারে দ্রুত ফেরত পাঠানো। জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত...
ভারতের রাজধানীতে শিশু পাচারকারী একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রটি ৩ থেকে ৮ লাখ রুপির বিনিময়ে নিঃসন্তান দম্পতিদের কাছে শিশু বিক্রি করত। পুলিশ বলছে, চক্রটি দরিদ্র মা-বাবার কাছ থেকে মাত্র...
৯ বছরের শিশু রিক্তাকে মাসে ৪ হাজার টাকা বেতনে ঢাকায় কাজে দেয় তার পরিবার। ১১ তলা থেকে পড়ে তার মৃত্যুর পর, কোনো সমবেদনাই এখন শোক কমাতে পরাছে না, রিক্তার মায়ের।  
বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবন প্রাঙ্গণ থেকে একটি ‘ঘরগিন্নি’ প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বাসভবনের ভেতরে সাপটি ঘোরাঘুরি করতে দেখে আতঙ্কিত হয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর