ঢলের পানিতে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২১ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবগুলো নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। এতে সুনামগঞ্জ জেলার সাথে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জ, সিলেট ও ভারতের মেঘালয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিন ভারী বৃষ্টিপাত হলে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। কোথাও কোথাও বিপৎসীমা স্পর্শ করার সম্ভাবনাও রয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে, জেলার সুরমা, জাদুকাটা বৌলাই, রক্তিসহ বিভিন্ন নদীর পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৭৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে পানি বিপৎসীমার প্রায় ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ‘‌‌ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর পানি বাড়ছে। তবে বৃষ্টিপাত হলে স্বল্প মেয়াদি বন্যা হওয়ার শঙ্কা রয়েছে। এখনও কোনো নদনদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, বেলা বাড়ার সাথে সাথে পানি বাড়ছে। আনোয়ারপুর সড়কে ইতোমধ্যে পানি উঠেছে। এতে স্থানীয় মানুষ যাতায়াতে কিছুটা ভোগান্তি পোহাচ্ছেন। তবে পাহাড়ি ঢল থামলে এই সড়ক ভেসে যবে তখন সবকিছুই স্বাভাবিক হবে।

চুয়াডাঙ্গার পাটক্ষেতগুলোতে দেখা দিয়েছে ব্যাপক হারে পোকার আক্রমণ। কীটনাশক প্রয়োগ করেও কৃষকরা প্রতিকার পাচ্ছেন না। ফলে একদিকে বাড়ছে উৎপাদন খরচ, অন্যদিকে শঙ্কা তৈরি হয়েছে ফলন নিয়ে।
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা অংশ নেওয়া মোহাম্মদ আইয়ুব (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম দূরছড়ি থেকে রোববার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক...
কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী এবং বটতৈলের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দক্ষিণী সুপারস্টার ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে। যদিও দুজনের কেউই কখনও মুখ ফুটে প্রেমের কথা স্বীকার করেননি। তবে বিভিন্ন অনুষ্ঠান ও...
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের একটি বক্তব্য এক্সপাঞ্জ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার বিকেলে বাজেট অধিবেশন শুরুর পর বিষয়টি নিয়ে কথা...
টেক্সাসের একটি মার্কিন সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। টিকাদান নীতি পরিবর্তনের পর ২০০-এর বেশি বিমানসেনা ও প্রশিক্ষণার্থী আক্রান্ত হয়েছেন।
বিক্ষোভ মিছিলের কাছে পুলিশকে দেখে হুমকি দেওয়ার একটি ভিডিও আজ সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুলিশ দেখে নেতা-কর্মীদের বলতে শোনা যায়, ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি...
লোডিং...

এলাকার খবর