চুয়াডাঙ্গায় পাটক্ষেতে পোকার আক্রমণ, দুশ্চিন্তায় কৃষক

আপডেট : ২১ জুন ২০২৬, ০৫:১৯ পিএম

চুয়াডাঙ্গার পাটক্ষেতগুলোতে দেখা দিয়েছে ব্যাপক হারে পোকার আক্রমণ। কীটনাশক প্রয়োগ করেও কৃষকরা প্রতিকার পাচ্ছেন না। ফলে একদিকে বাড়ছে উৎপাদন খরচ, অন্যদিকে শঙ্কা তৈরি হয়েছে ফলন নিয়ে।

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকার প্রায় সব পাটক্ষেতেই দেখা দিয়েছে পোকার আক্রমণ। পোকা খেয়ে ফেলছে পাটগাছের কচি পাতা। ফসল রক্ষায় অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে কৃষককে।

কৃষকদের অভিযোগ, কীটনাশক দিয়েও পোকা দমন করা যাচ্ছে না। ফলে একদিকে বাড়তি খরচের বোঝা বাড়ছে। অন্যদিকে কমে যাচ্ছে ফলন।

কৃষি বিভাগ জানায়, জেলায় এ বছর ৯ হাজার ১৩৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। কৃষি কর্মকর্তারা জানালেন, আগাম চাষ করা ক্ষেতে পোকার আক্রমণ তুলনামূলক কম। 

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষ্ণ রায় বলেন, ‘জেলায় এ বছর ৯ হাজার ১৩৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। লক্ষমাত্রার চেয়ে পাটের আবাদ কিছুটা বেশি হয়েছে। ইতিমধ্যেই পাটগাছ বেড়ে উঠেছে। কোথাও কোথাও বেশ বড় হয়ে গেছে পাটগাছ। জেলার প্রায় সব গ্রামের পাট ক্ষেতেই দেখা দিয়েছে পোকার আক্রমণ। যেসব কৃষখ আগেভাগে পাটচাষ করেছিলেন সেসব ক্ষেতে রোগবালাই ও পোকার আক্রমণ কম।’ 

পোকার উপদ্রপ কমাতে জরুরি ভিত্তিতে সরকার কার্যকর ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা কৃষকদের।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর