যার পক্ষে এখানে ডিফেন্ড অসম্ভব, তাকে বিরূপ মন্তব্য নয়: স্পিকার

আপডেট : ২১ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের একটি বক্তব্য এক্সপাঞ্জ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার বিকেলে বাজেট অধিবেশন শুরুর পর বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। এ সময় নিজের একটি শব্দও এক্সপাঞ্জ করার কথা জানান স্পিকার।

স্পিকার বলেন, ‘গত বৃহস্পতিবার সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া প্রসঙ্গে দু-একটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তাঁর সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সে জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপাঞ্জ করেছি।’

হাফিজ উদ্দিন আরও বলেন, ‘একই সঙ্গে আমারও একটি বক্তব্য আমি সেখানে উল্লেখ করেছিলাম; কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল। সেই অন্ধকারাচ্ছন্ন অধ্যায় সম্পর্কিত বক্তব্যটিও এক্সপাঞ্জ করা হলো।’

এ সময় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে আপনারা সবাই সচেতন থাকবেন। যার পক্ষে এখানে এসে নিজেকে ডিফেন্ড (আত্মপক্ষ সমর্থন) করা সম্ভব নয়, তার উদ্দেশ্যে কোনো বিরূপ মন্তব্য আপনারা করবেন না, এটাই আশা করি।’

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে আজ বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে চীন সফরে যাবেন ২৩ থেকে ২৬ জুন। এই সফরে মালয়েশিয়া ও চীনের সাথে বাংলাদেশের দুটি চুক্তিসহ ১৯টি সমঝোতা...
জাতীয় সংসদে প্রবেশ বা বের হওয়ার সময় স্পিকারের চেয়ারকে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি বাতিলের ঘোষণা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণের নির্দেশনা দেওয়া...
চার থেকে ছয় মাসের মধ্যে বাস স্টেশনগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন- বিএসআরএফের...
সরকারসহ সবার ভুল গঠনমূলকভাবে ধরিয়ে দিতে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রুপরেখা প্রণয়নের...
সরকারবিরোধী বিক্ষোভ ও সড়ক অবরোধের জেরে বলিভিয়ায় ৯০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের পাশাপাশি বিক্ষোভ নিষিদ্ধ করেছে সরকার।
চট্টগ্রামের পলোগ্রাউন্ড এলাকায় চোর সন্দেহে এক যুবককে মারধর ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
গরুর জন্য মাঠে ঘাস কাটতে গেলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন মুসা ফকির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন তারেক রহমান। দুই দিনের মালয়েশিয়া সফর শেষে চীন সফরে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।
লোডিং...

এলাকার খবর