সিলেটে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম

সিলেটের মোগলাবাজার থানার সিলাম এলাকায় একটি মাজার ওয়াকফ এস্টেট, মসজিদ ও ৩৫-৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে সিলাম চক বাজার এলাকায় হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

পুলিশ জানায়, হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ নিয়ে সিলাম শেখপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার উভয় পক্ষের লোকজন মসজিদে নামাজ পড়তে এলে বাইরে ওয়াকফ এস্টেট ও দোকানকোঠার নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি এবং একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় পুলিশের সাত সদস্য আহত হন। এছাড়া দুই পক্ষের আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরে থানা পুলিশ, স্থানীয় নেতৃবৃন্দ ও মুরব্বিদের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার...
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস এলাকায় বাসে যাত্রী ওঠানামা ও কাউন্টার পরিচালনাকে কেন্দ্র করে বিআরটিসি বাস কাউন্টারের কর্মচারীদের সঙ্গে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে...
হামলায় গুরুতর আহত হয়েছেন ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে গেছে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে  শহরের পশ্চিম...
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শপথের পর শপথবাক্যে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আর শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ১২ শতাধিক অতিথি এই শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। 
নব্বইয়ের দশক। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড সংগ্রহ, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা রেডিওতে পছন্দের অনুষ্ঠানের জন্য...
লোডিং...

এলাকার খবর