সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাঙ্কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সাথে বিপরিত দিকে আসা তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা। 

স্থানীয়রা সাথে সাথে অটোরিকশার চালকসহ ৭ যাত্রীকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কলকাতার হোটেলে আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে। আসবে আরও ৫ বাংলাদেশির মরদেহ। কলকাতার পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ড হিমঘর থেকে সড়কপথে সীমান্তে পৌঁছাবে মরদেহবাহী...
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে গাড়ির চাপায় এক নারী (৫৮) পথচারী নিহত হয়েছেন। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। শুক্রবার সকালে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার হামিম ডেনিম লিমিটেড...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর শিমুলতলী এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধা মায়েরও মৃত্যু হয়েছে।...
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা ইউনাইডেট হাসপাতালের ১০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাজ্জাদ হোসেন রাব্বী (৩২) নামে কাপড়ের দোকানের এক কর্মচারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার...
সারাদেশে চিকিৎসকদের ওপর ক্রমাগত হামলা ও নিপীড়নের প্রতিবাদে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। আজ...
ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। একপর্যায়ে পুলিশের ব্যবহৃত...
নিহত আকাশ নিজ বাড়িতে গোয়াল ঘরে থাকতেন। আজ সকালে বাবা আফতাব উদ্দিন তাকে ঘুম থেকে উঠিয়ে গরুর জন্য ঘাস কাটতে জমিতে চলে যান। এসময় জরুরি কাজে পার্শ্ববর্তী গ্রামে যান তার মা। পরে বাবা আফতাব উদ্দিন...
দ্বীপজেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর