চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ঢামেকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মানববন্ধন

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম

সারাদেশে চিকিৎসকদের ওপর ক্রমাগত হামলা ও নিপীড়নের প্রতিবাদে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। আজ শনিবার বেলা সাড়ে ১২টায় হাসপাতাল প্রাঙ্গণে এই প্রতিবাদী কর্মসূচি হয়।

আয়োজক সংগঠনটির পক্ষ থেকে ঢামেক হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচির মাধ্যমে চিকিৎসকদের পক্ষ থেকে প্রধান ৩টি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো– ১. চিকিৎসকদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনায় দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। ২. চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মকালীন নিরাপত্তায় একটি কার্যকর 'জাতীয় নীতিমালা' প্রণয়ন করতে হবে। ৩. দেশের সকল হাসপাতালকে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলে পরিণত করতে হবে।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, আপনারা জানেন দেশের বিভিন্ন দুর্যোগে, এই ডাক্তাররাই জনগণের পাশে থেকেছে দুর্যোগকে মোকাবিলা করেছে। বিনা কারণে, বিনা স্বার্থে তারাই কিন্তু তাদের সেবা দিয়ে গেছে সবসময়। কিন্তু সেই ডাক্তাররাই আবার জনগণের মুখোমুখি হয়েছে বারবার। বিগত সরকারের আমলে হাসপাতালগুলোতে যে হরিলুট চলেছে তার জন্য হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসার বিভিন্ন সামগ্রীর অনেক সংকট দেখা দিয়েছে। তার জন্য চিকিৎসা কার্যক্রম হয়তো অনেক ব্যাহত হয়েছে।

অধ্যাপক রফিকুল ইসলাম আরও বলেন, একটি গোষ্ঠী বা একটি মহল ডাক্তারদের ওপরে পরিকল্পনা করে হামলা চালাচ্ছে।

প্রতিবাদ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। তিনি বলেন, আমাদের সরকার জনবান্ধব সরকার। এই সরকারকে বিপদে ফেলার জন্য একটি চক্র একটি মহল ইচ্ছাকৃতভাবে এমন অনাকাঙ্ক্ষিত কাজগুলো করছে। আমাদের স্বাস্থ্যব্যবস্থা যেন অন্য দেশের হাতে চলে যায় সেই চক্রান্তই চলছে বর্তমানে। একজন চিকিৎসক কখনোই চায় না একজন রোগীর ক্ষতি হোক। একজন চিকিৎসক সবসময় সর্বোচ্চ চিকিৎসা দেওয়ারই চেষ্টা করে একজন রোগীকে।

অধ্যাপক মো. জহিরুল ইসলাম আরও বলেন, দুঃখ লাগে যে এখনো আমাদেরকে রাস্তায় নামতে হয়। তবে এর পরে কোনো ডাক্তারের কিছু হলে আমরা কিন্তু আর বসে থাকব না। আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলতে চাই আপনারা আমাদের অভিভাবক আমাদের ওপরে যেন এরকম জুলুম–নির্যাতন আর না হয় খুব দ্রুত সেই ব্যবস্থা নেন।

প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, আমরা রাস্তায় চলাচল করি– আমাদের নিরাপত্তা কোথায়? আজকে একজনের সঙ্গে হচ্ছে, কালকে আরেকজনের সঙ্গে হবে। আমাদের সঙ্গেও এরকম ঘটনা হতে পারে। আমরা চাই না এমন ঘটনা আর ঘটুক। আমরা আমাদের নিরাপত্তা চাই।

নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর