শ্রীমঙ্গলে ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর হামলার চেষ্টা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার চেষ্টা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পর্যটন এলাকা রাধানগরে এ ঘটনা ঘটে। হামলার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাধানগরের একটি রিসোর্ট থেকে অটোরিকশায় করে বের হচ্ছিলেন হাসিব আল ইসলাম। এ সময় তার সঙ্গে একজন নারী ছিলেন। দূর থেকে এক ব্যক্তি তাদের ভিডিও ধারণ করছিলেন এবং হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে সম্বোধন করছিলেন। অটোরিকশাটি সামনে এলে ওই ব্যক্তি হাসিবের সামনে মোবাইল ফোন ধরে একইভাবে তাকে কটূক্তি করেন। এ সময় পেছন থেকে আরেক ব্যক্তি অস্ত্রসদৃশ বস্তু দিয়ে তার ওপর হামলার চেষ্টা করেন। পরিস্থিতি বুঝতে পেরে হাসিব চিৎকার করে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক খালেদ হাসান জানান, হাসিবের ওপর হামলার চেষ্টার খবর তারা পেয়েছেন। বেড়াতে এসে তিনি মৌলভীবাজারে অবস্থান করছিলেন। ঘটনার পর তাকে নিরাপদে গাড়িতে তুলে দেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকায় ফিরছেন।

রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, হাসিব আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে গত ৮ নভেম্বর রিসোর্টটিতে ওঠেন। মঙ্গলবার দুপুরে তারা চেকআউট করেন। রিসোর্ট থেকে বের হওয়ার পর তাদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তারা আবার রিসোর্টে ফিরে আসেন। এরপর রিসোর্ট ছেড়ে চলে যান।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল ইসলাম জানান, হাসিব আল ইসলাম গত দুই-তিন দিন ধরে শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে রিসোর্ট থেকে চেকআউট করে রেলস্টেশনে যাওয়ার পথে রাধানগর এলাকায় তিনি হামলার শিকার হন। তবে তার আঘাত গুরুতর নয়। বিষয়টি প্রশাসনকে না জানিয়েই তিনি ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

নেত্রকোণার মদনে কওমি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর কর্তৃক মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলার রায় আগামীকাল বুধবার হওয়ার কথা রয়েছে।
খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে ১৬ শিক্ষার্থী ও একজন সহকারী শিক্ষিকা আহত হয়েছে। সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে উপজেলার লামকুপাড়া সরকারি...
খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিরুপন চাকমা (যুব উন্নয়ন কর্মকর্তা) নিহত হয়েছেন। তিনি দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অবশেষে খোঁজ মিলেছে চিত্রনায়িকা মেঘলা মুক্তার নিখোঁজ বাবা মিজানুর রহমান দুলালের। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার একটি ক্লিনিক থেকে তাঁকে উদ্ধার করে পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন...
চার হাজার কোটি রুপির বিশাল বাজেট, রণবীর কাপুর-যশ-সাই পল্লবীর মতো তারকাদের উপস্থিতি আর চোখধাঁধানো আয়োজন। সব মিলিয়ে বক্স অফিসে রাজত্ব করছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। কিন্তু এই তারকাবহুল সিনেমার দাপটের...
বাগেরহাটের মোংলায় পশুর নদীতে গোসল করতে নেমে  নিখোঁজ সাবিত খান (২০)  নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে সুন্দরবনের ঢাংমারী খালসংলগ্ন এলাকা থেকে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী। 
লোডিং...

এলাকার খবর