ধর্ষণে শিশু শিক্ষার্থী অন্তঃসত্ত্বা: মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম

নেত্রকোণার মদনে কওমি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর কর্তৃক মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলার রায় আগামীকাল বুধবার হওয়ার কথা রয়েছে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল জানান, মামলাটি রায়ের জন্য আগামীকাল ১১ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যূনাল আদালতের বিচারক আব্দুস সালাম। এ মামলায় সাগরের সঙ্গে তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াও আসামি।

পিপি জানান, দ্রুততার সঙ্গে বিচারের জন্যে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতে নেওয়া হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও শুনানি শেষ করে ৬০ দিবসে বিচারকার্য সম্পন্ন করে আগামীকাল রায়ের জন্যে রেখেছেন আদালত।

ডিএনএ টেস্টের রিপোর্ট, পুলিশের অভিযোগপত্র, সাক্ষ্য সব মিলিয়ে আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়ার প্রত্যাশা করছেন রাষ্ট্রপক্ষের কৌসুলি পাবলিক প্রসিকিউটর নুরুল কবীর রুবেল।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী সাগর একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন।

গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করালে চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মদন থানায় মামলা করেন।

মামলার পর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরদিন আদালত তাকে তিনদিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পর আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।

শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়।

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়। এর ভিত্তিতে সাগরকেই নবজাতকের জৈবিক বাবা হিসেবে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরে ২৭ আগস্ট পুলিশ সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে লাগা এ আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 
খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে ১৬ শিক্ষার্থী ও একজন সহকারী শিক্ষিকা আহত হয়েছে। সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে উপজেলার লামকুপাড়া সরকারি...
খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিরুপন চাকমা (যুব উন্নয়ন কর্মকর্তা) নিহত হয়েছেন। তিনি দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আজ মঙ্গলবার সকাল...
ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মানুষের আলোচনাই বাঁচিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী...
বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ! সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত নতুন কিছু ছবিতে আরও দেখা গেছে বিয়ের সাজে থাকা ফারিণকে ঘিরে আছেন আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর