গোপালগঞ্জে ‘গণহত্যার’ পরিকল্পনার গুজব ভিত্তিহীন: বিজিবি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

গোপালগঞ্জে কথিত ‘অভিযান বা গণহত্যার’ পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা বলে প্রত্যাখ্যান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করে সমন্বিতভাবে অপতথ্য ছড়ানোর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার চেষ্টা চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জে কথিত অভিযান বা গণহত্যা নিয়ে বানোয়াট ও উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। এর মধ্যে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর পাশাপাশি বাহিনীর ওপর হামলা চালাতে জনগণকে উসকানি দেওয়ার অপচেষ্টাও রয়েছে।

রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা, আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এসব অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপালগঞ্জের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এবং আরও নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়াই এসব অপতথ্য প্রচারের মূল উদ্দেশ্য বলে প্রতীয়মান হচ্ছে।

বিজিবি জানায়, স্থানীয় জেলা প্রশাসনের অনুরোধে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে গোপালগঞ্জে তাদের দুটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে।

নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দিচ্ছেন। এছাড়া জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এ পরিস্থিতিতে গুজবে বিভ্রান্ত না হতে শান্তিপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি। একই সঙ্গে বাহিনীটি আশ্বস্ত করেছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার সকাল ১১টা ৬মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে ৯৫ প্লাটুন বিজিবি...
সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। আজ সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। দেশের বিভিন্ন...
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
দেশের ওটিটি ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে সর্বপ্রথম এই চরিত্রের দেখা মেলে। চরিত্রটির আকাশচুম্বী জনপ্রিয়তায় নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেন আলাদা সিরিজ...
লোডিং...

এলাকার খবর