কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন দিল সরকার 

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম

এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়।

এদিন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় ১২টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এ বিষয়ে ব্রিফিং করেছেন অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোন দেওয়া হয়েছে। সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে এই তেল কিনতে মোট ব্যয় হবে ১৭৪ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা। আর প্রতি লিটারের জন্য খরচ হবে ১৫৮ টাকা ৭৯ পয়সা। আগের ক্রয় মূল্য ছিল ১৬৫ টাকা ২৫ পয়সা।

এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরের জন্য আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১৬৬ কোটি ৭৫ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩০৩ দশমিক ১৯ মার্কিন ডলার। আট হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানি করা হবে, যার মোট দাম পড়বে ৮৩ কোটি ১২ লাখ টাকা। সৌদি আরব থেকে জিটুজি পদ্ধতিতে ২৫৩ কোটি ৪৪ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে, যার প্রতি মেট্রিক টন দাম পড়বে ৫৭৬ ডলার।

এ ছাড়া ১৪ হাজার ২৫০টি কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ কেনা হবে, যার দাম পড়বে ১৪৯ কোটি ৯৯ লাখ টাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণে ১৮৯ কোটি ৫৭ লাখ টাকার একটি প্রকল্পও অনুমোদন পেয়েছে। কর্ণফুলী সার কারখানার জন্য আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন গ্র্যানিউলা ইউরিয়া সার আমদানি করা হবে, প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৭১ দশমিক ৩৭ মার্কিন ডলার এবং ১০ হাজার মেট্রিক টন ফসফসরিক এসিডও আমদানি করা হবে। তাছাড়া বৈঠকে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন...
বোতলজাত সয়াবিন তেলে ভারী ধাতু পাওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ল্যাব পরীক্ষায় এসব তেলে বিষাক্ত ধাতু পাওয়া যায়নি। বুধবার রাজধানীতে বিশ্ব মান...
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর