খেজুর আমদানিতে শুল্ক কমালো এনবিআর 

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১২:৫৭ পিএম

খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি ও অগ্রিম আয়কর হ্রাস এবং আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার রাতে এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এনবিআর মনে করছে, কর হ্রাসের ফলে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় ৬০ টাকা হতে ১০০ টাকা পর্যন্ত কমতে পারে। এতে খেজুরের আমদানি ও বাজারে এর সরবরাহ বাড়বে এবং দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার মূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার আমদানিনির্ভর খাদ্য পণ্যের শুল্ক-কর হ্রাস এবং ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ প্রত্যাহার করেছে। খেজুর একটি আমদানি নির্ভর ফল যা সকল শ্রেণীর মানুষের ইফতারের অপরিহার্য উপাদান। পবিত্র রমজান মাসে খেজুরকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এর ওপর বিদ্যমান কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে ৩ শতাংশ এবং বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ মোট করভার ৬৩ দশমিক ৬০ শতাংশ থেকে কমিয়ে ৩৮ দশমিক ৭০ শতাংশ নির্ধারণ করে ২টি প্রজ্ঞাপন জারী করা হয়েছে।  

ডলার সংকট, এলসি জটিলতা আর উচ্চ শুল্কহারের কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে খেজুরের আমদানি গত বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। এতে আগামী রমজানে পণ্যটির ঘাটতি হতে পারে বলে আশঙ্কা কথা জানিয়ে আসছিলেন আমদানিকারকেরা। 

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র বলছে, এই অর্থবছরের নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে ২৩ হাজার ৬৩৯ টন খেজুর আমদানির অনুমতি চেয়েছেন আমদানিকারকেরা। এরইমধ্যে আমদানি হয়েছে ২ হাজার ৮৩৭ টন। গত বছর একই সময়ে আনা হয়েছিল সাড়ে ৪ হাজার টনের বেশি খেজুর। 

আমদানিকারকরা বলছেন, আগে প্রতি কন্টেইনার খেজুরে দুই থেকে তিন লাখ টাকা শুল্ক দিতে হতো। কিন্তু ২০২৩ সাল থেকে কেজিপ্রতি খেজুরে আড়াই থেকে চার ডলার পর্যন্ত শুল্ক গুনতে হচ্ছে। এতে প্রতি কন্টেইনারে শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৬০ থেকে ৭০ লাখ টাকা। এ কারণে আমদানিতে আগ্রহ হারিয়েছেন ব্যবসায়ীরা।

দেশে বছরে খেজুরের চাহিদা প্রায় ৫০ হাজার টন। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকে রমজান মাসে।

সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধের সময় আইন অনুযায়ী উৎসে কর কাটার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। আয়কর আইন অনুযায়ী, এসব প্রতিষ্ঠানকে নির্ধারিত ক্ষেত্রে উৎসে কর কাটতে হবে। 
আমদানি পণ্য দ্রুত খালাস এবং রাজস্ব সুরক্ষায় কাস্টমস হাউস ও  স্টেশনগুলোকে ১২ দফা জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। 
বাংলাদেশের নদীপথ দিয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদে গিয়েছিল ভারতীয় জাহাজ এমভি মহাকালী ও টাগবোট রুদ্র। কিন্তু এনবিআরের অনুমতির অভাবে আর ফিরতে পারছে না। ১৭শ টন ফ্লাই অ্যাশ নিয়ে থেমে আছে। এদিকে ৭ দিনের...
অফিস আদেশে বলা হয়েছে, প্রধান সহকারী উম্মে আকলিমার বিরুদ্ধে স্থানীয়ভাবে তদন্ত এবং হোয়াটসঅ্যাপ বার্তা ও ভিডিও ক্লিপ যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এছাড়া সার্কেল কর্মকর্তাদের স্বাক্ষর...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর