শুল্ক কমানোর পর চিনির দাম কমেছে সাড়ে ৩ শতাংশ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএম

শুল্ক কমানোর প্রভাব পড়েছে চিনির বাজারে। এক মাসে দাম কমেছে সাড়ে তিন শতাংশ পর্যন্ত। পাশাপাশি রমজান সামনে রেখে প্যাকেট চিনি বিক্রি করছে সরকারি মিলগুলো। টিসিবিও কম দামে চিনি বিক্রি করছে। তবে রোজায় কেউ যাতে কারসাজি করতে না পারে সেজন্য সতর্ক থাকার তাগিদ দিয়েছেন ভোক্তারা।

প্রতি বছর রোজার আগে চিনির দাম বাড়লেও এবার তেমন হয়নি। বাজারে চিনির সংকটও নেই।  

গত অক্টোবরে চিনির আমদানি শুল্ক কমিয়ে ৩০ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। এরপর থেকে খোলা সাদা চিনি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে আর প্যাকেটজাত ১২৫ টাকা। সরকারি লাল চিনির প্যাকেট ১৪০ টাকা কেজি। গত বছরের চেয়ে ১৪ শতাংশ কম। 

দীর্ঘদিন পর ১৪০ টাকা কেজি দরে প্যাকেট চিনি বিক্রি করছে সুগার মিল করপোরেশন। প্রতিষ্ঠানটির দাবি, সরকারি মিলে চিনি উৎপাদন হয়েছে প্রায় ৩২ হাজার টন। রোজার আগেই রাজধানীতে খোলা ট্রাকে চিনি বিক্রির পরিকল্পনাও রয়েছে। 

বিএসএফআইসির সচিব মো. আনোয়ার কবীর বলেন, ‘আমাদের নিচে যে বিক্রি হয়, ৫ দিন। আর এ মধ্যে দেখা যাক, আমরা চেষ্টা করছি যে ট্রাকে করে নিয়ে গিয়ে হয়ত আমরা বিভিন্ন স্পটে যেমন সচিবালয় বা অফিসার্স ক্লাব, এ রকম পজিশনেও হয়ত আমরা বিক্রির চেষ্টা করব, রমজানকে টার্গেট করে।’ 

তবে ভোক্তাদের শঙ্কা, রমজান সামনে রেখে সুযোগ নিতে পারে অসাধু ব্যবসায়ীরা। এজন্য এখনই বাজারে কঠোর নজরদারি দরকার। 

ফ্যামিলি কার্ডধারীদের মাঝে ৭০ টাকা কেজি দরে চিনি বিক্রি করছে টিসিবিও।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর